বিনোদন

নতুন সিনেমায় পরীমনি

বিনোদন ডেস্ক: ঢালিউড সিনেমার জনপ্রিয় মুখ পরীমনি মাদক মামলায় ২৭ দিনের কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন। মুক্তির পরই আবারও গিয়াস উদ্দিন সেলিমের সিনেমার পরীমনি। এমন গুঞ্জনই শোনা যাচ্ছে চলচ্চিত্র পাড়ায়। দুজনে আবারও জুটি হয়ে আসছেন।

নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ‘মনপুরা’ চলচ্চিত্র দিয়ে দর্শককের মনে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। সর্বশেষ ‘স্বপ্নজাল’ সিনেমা দিয়েও প্রশংসিত হয়েছেন। সে সিনেমায় নায়িকা হিসেবে দেখা গিয়েছিলো পরীমনিকে।

বর্তমানে গিয়াস উদ্দিন সেলিম ‘গুনিন’ নামে নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ ছোটগল্প অবলম্বনে বানানো হবে চলচ্চিত্রটি। এটি মুক্তি পাবে দেশীয় একটি ওয়েব প্লাটফর্মে।

ছবির নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে চুক্তিবদ্ধ করেছিলেন সেলিম। কথা ছিলো সামনের মাসে শুটিং শুরু করবেন। কিন্তু হঠাৎ শিডিউল ঝামেলায় নুসরাত ফারিয়াকে পাচ্ছেন না গুণী এই নির্মাতা। তাই শোনা যাচ্ছে, পরীমনিকে নিয়েই নিজের নতুন মিশনে নামতে চলেছেন গিয়াসউদ্দিন সেলিম।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘এখনো কারো নাম বলার মতো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। আমরা নতুন করে অভিনেত্রী খুঁজছি। এখনো কাউকে পাইনি। আশা করছি খুব দ্রুতই ‘গুনিন’ সিনোমার রাবেয়া চরিত্রের জন্য মানানসই অভিনেত্রীর সঙ্গে চুক্তি হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের শুটিং শিডিউল ঠিক করা ছিলো। নির্ধারিত সময়েই শুটিং শুরু করবো।’

এদিকে গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘পাপপূণ্য’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা