বিনোদন

বিগ বসে ক্যামেরার সামনেই যৌনতা!

বিনোদন ডেস্ক: করণ জোহরের উপস্থাপনায় বেশ আলোচনায় রয়েছে ওটিটির ‘বিগ বস’। গত সপ্তাহে এখান থেকে বাদ পড়েছেন উরফি জাভেদ। তার বিদায়ের পর থেকেই একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেটমাধ্যমে। চার দিকে নেটাগরিকরা সেটি শেয়ার করে রিয়্যালিটি শোয়ের নিন্দা করছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, উরফি একটি ক্যামেরার দিকে এগিয়ে আসছেন। দর্শকদের উদ্দেশ্য করে বলছেন, ‘আপনাদের আমি আগেও বলেছিলাম, আবারও জানাচ্ছি। বিগ বস ওটিটির ঘরে ক্যামেরার সামনে যৌনতা হয়েছে। প্রকাশ্যে সঙ্গম হয়েছে।’

তার কথা শুনে অন্য এক প্রতিযোগী প্রতীক সেহজপাল এগিয়ে এসে উরফিকে বলছেন, ‘কী বলছ এসব!’ তার সুরে অবিশ্বাস লক্ষ করে উরফি বলছেন, ‘যখন এই সোফায় দুই বাঁদর যৌন সঙ্গমে লিপ্ত ছিল, তুমি কি ঘুমোচ্ছিলে?’

তবে উরফি ভিডিওতে কারোর নাম নেননি। কোন দুই প্রতিযোগীর সম্পর্কে তিনি অভিযোগ তুলেছেন তাও স্পষ্ট করেননি।

তিনি ভিডিওতে আরও জানান, সেই অংশটি দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে কিনা, সেই ব্যাপারে তিনি অবগত নন। কিন্তু ভিডিওতে প্রতীকের চেহারা দেখে বোঝা যাচ্ছে এ রকম কোনো ঘটনাই তিনি শোনেননি। আদৌ এই ঘটনা সত্যি নাকি উরফি কেবল মাত্র দর্শকদের বিনোদনের জন্য এমন দাবি করলেন সেটাও স্পষ্ট নয়।

স্বাধারণত দর্শকদের এবং বাকি প্রতিযোগীদের মাতিয়ে রাখতেন উরফি। বিভিন্ন মজার কথা বলা বা কোনো খ্যাতনামীকে নকল করায় তার জুড়ি নেই। হঠাৎ বাদ পড়ে গিয়ে হয়তো তিনি নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে না।

তবে রিয়্যালিটি শো-এর কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা