বিনোদন

আগস্টেই মুক্তি পাচ্ছে ‘আগস্ট ১৯৭৫’

বিনোদন ডেস্ক : ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে বিশেষ চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’। মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে সিনেমাটি প্রদর্শনের জন্য বিনা কর্তনে ছাড়পত্র দেয়া হয়েছে বলে জানা গেছে।

প্রযোজক সেলিম খান জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিনেবাজ অ্যাপে মুক্তি দেয়া হচ্ছে ছবিটি। সম্পূর্ণে বিনামূল্যে দর্শক সিনেমাটি দেখতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।

‘আগস্ট ১৯৭৫’ সিনেমার কাহিনি ও চিত্রনাট্য করেছেন শামীম আহমেদ রনী। তিনি জানান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেষ রাত থেকে ১৬ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরদেহ দাফন পর্যন্ত কী ঘটেছিল; ইতিহাসের সেই নির্মম কাহিনির আলোকে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

এদিকে চলমান মহামারির কারণে এখনই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাচ্ছেন না এর প্রযোজক ও পরিচালক সেলিম খান। তার ভাষায়, ‘করোনার কারণে অধিকাংশ সিনেমা হল বন্ধ। কিছু হল খোলা থাকলেও বিচ্ছিন্নভাবে চলছে। এত প্রত্যাশার সিনেমাটি ছন্নছাড়াভাবে এখনই হলে দিতে চাই না। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ইচ্ছা রাখি।’

গত বছর জুলাইতে ‘আগস্ট ১৯৭৫’ সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছিল। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, তৌকীর আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানভীন সুইটি, তাসকিন রহমান, আনিসুর রহমান মিলন, মাজনুন মিজান, শাহেদ আলী, শহিদুজ্জামান সেলিম, তুষার খান, ফজলুর রহমান বাবু, মাসুমা রহমান নাবিলা, আমান রেজা প্রমুখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা