বিনোদন

মোশাররফসহ ৪ জনের বিরুদ্ধে তদন্ত শুরু 

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লায় মোশাররফ করিমসহ চার অভিনেতা ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষের বিরুদ্ধে করা মামলার তদন্ত শুরু করেছে পিবিআই।

বুধবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এর আগে গত ১৮ জুলাই কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬নং আমলি আদালত অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি বাদী হয়ে এ মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ‘হাই প্রেসার-২’ নাটকে আইনজীবীদের হেয়প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করায় গত ১৮ জুলাই কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলি আদালতে মানহানির মামলা করেন কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হোসাইনী।

মামলায় অভিনেতা মোশাররফ করিম, জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়।

এদিকে ওইদিন শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন। পরে বিচারক চন্দন কান্তি নাথ মামলাটি তদন্তসাপেক্ষে ১৮ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই কুমিল্লাকে নির্দেশ দেন।

সুপার মো. মিজানুর রহমান বলেন, পুলিশ পরিদর্শক মো. মতিউর রহমানকে গত ৯ আগস্ট মামলার তদন্তভার দেয়া হয়েছে। ইতোমধ্যে তিনি তদন্ত শুরু করেছেন। তদন্ত শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন দাখিল করা হবে।

মো. রফিকুল ইসলাম হোসাইনী জানান, গত ৯ জুলাই সকালে নাটকটি তার নজরে আসে। নাটকের কিছু সংলাপ খুবই আপত্তিকর ছিলো। এছাড়া নাটকের দুটি অংশে ৩৫-৫০ মিনিট এবং এক ঘণ্টা থেকে এক ঘণ্টা ২২ মিনিটের দৃশ্য আপত্তিকর ছিলো। নাটকটিতে আইনজীবীদের হেয়প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কুমিল্লার আইনজীবীদের পরামর্শক্রমে মামলা করেছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা