বিনোদন

মাথা আর পেটের লড়াই

বিনোদন ডেস্ক : কাজল অভিনেত্রী হিসেবে যে দারুণ, তার প্রমাণ দেওয়ার দরকার নেই। সাথে ভালো রসবোধ যে আছে তার সবাই জানে, সামাজিক যোগাযোগমাধ্যম মারফত তাও মাঝেমধ্যে জানান দেন এই অভিনেত্রী।

নিজের শরীর নিয়েই এবার মজা করলেন কাজল। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবি থেকে নিজের একটি পুরোনো ছবি ইনস্টাগ্রামের দেয়ালে পোস্ট করেছেন এই বলিউড অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে নীল শাড়ি পরা কাজল। চোখ-মুখে চিন্তার ছাপ। রীতিমতো কোমরে দুহাত রেখে মাথা একপাশে হেলিয়ে কী যেন ভাবছেন ‘অঞ্জলি’।

এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘যখন আপনার মাথা বলছে ব্যায়াম করতে অথচ পেট সেই নির্দেশ অবলীলায় পাল্টে জোর দিচ্ছে পিনাট বাটার খাওয়ার জন্য!’

এ কথা যে নিজের শরীরস্বাস্থ্য নিয়ে বলেছেন কাজল, তা বলার অপেক্ষা রাখে না। হয়তো তার ওজন বেড়ে যাচ্ছে। তিনি চান ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে, আর পেট কিছুতেই তাতে সায় দিচ্ছে না। চাচ্ছে মজার মজার খাবার। সে কথাই মজা করে বললেন তিনি।

নিয়মিত না হলেও অভিনয় চালিয়ে যাচ্ছেন কাজল। তাকে দেখা গেছে ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিতে। ‘দেবী’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন। নেটফ্লিক্সের ছবি ‘ত্রিভঙ্গ’তেও তাকে দেখা গেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা