বিনোদন

‘নিঃস্বার্থ বন্ধু পাওয়া দুষ্কর’

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। এবার বন্ধু দিবসে (১ আগস্ট) ইনস্টাগ্রামে প্রেম-ভালোবাসা নিয়ে পোস্ট করেন তিনি। সেই পোস্টে ভালোবাসা না পাওয়ার ভয়ের আতঙ্ক কিছুটা হলেও গ্রাস করেছে তাকে।

যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের কী সম্পর্ক? এখনও খোলাসা করেনি কেউ! যদিও সংবাদমাধ্যমের একটা অংশ ‘যশরাত’ নামে এই দুই তারকার সম্পর্ককে সিলমোহর বসিয়েছে। কিন্তু তাতেও নেটিজেনদের কমেনি আগ্রহ।

এদিকে, বন্ধু দিবসে নুসরাতের পোস্টে কিছুটা হলেও প্রেম-ভালোবাসা নিয়ে ব্যর্থতার কাহিনী। এদিন এই অভিনেত্রী কী লিখেছেন?

বোরবার (বন্ধু দিবসে) দুপুরে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সন্তানসম্ভবা এই তারকা। সেই ছবিতে অভিনেত্রীর ফ্রেমে জায়গা করে নিয়েছে যশের পোষ্য সারমেয়। সেই ছবির সঙ্গে সাংসদ-অভিনেত্রী লিখলেন, ‘যে তোমার কাছে থেকে কিছু না পাওয়ার আশা না করে, তোমাকে ভালবাসবে। এমন কাউকে খুঁজে পাওয়া বড়ই সুন্দর। নিঃস্বার্থ ভালোবাসা এতটাই মহার্ঘ, ভয় করে, তাকে আঁকড়ে রাখতে পারব তো? দম্ভ এই সম্পর্ক বুঝতে পারবে না। একমাত্র স্বার্থহীন বন্ধুত্ব বুঝতে পারবে। স্বার্থপর দুনিয়ায় নিঃস্বার্থ বন্ধু পাওয়া দুষ্কর। শুভ বন্ধুত্ব দিবস।’

নুসরাতের এই পোস্টকে ঘিরে নেটিজেনদের জল্পনা এখন তুঙ্গে। শুধু বন্ধু দিবসের শুভেচ্ছা জানাতে এই পোস্ট? না নেপথ্যে লুকিয়ে আছে অভিমান? এমন প্রশ্ন সবার মনে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা