বিনোদন

শুয়ে-বসেই দিন কাটছে শুভ’র

বিনোদন প্রতিবেদক : বিছানায় শুয়ে-বসেই এখন দিন কাটছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভর। প্রচণ্ড ব্যাথার কারণে দাঁড়াতে পারছেন না তিনি। তাকে পুরো ২১ দিনের বিশ্রামে থাকতে হবে।

মূলত ‘মিশন এক্সট্রিম’–এ শুভর সিক্স প্যাক শরীরে হাজির হওয়ার কথা ছিল। দীর্ঘ নয় মাস পরিশ্রম করে আকর্ষণীয় ফিগার দিয়ে সবাইকে চমকেও দিয়েছিলেন এ নায়ক। কিন্তু সে সময় ছোট্ট একটি দুর্ঘটনায় তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। এরপর তার পায়ে ইনজুরি দেখা দেয়। দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনে চলার পরও গত ঈদের আগে সেই ইনজুরি এমন অবস্থায় গিয়েছিল যে, দাঁড়াতে পারছিলেন না এই চিত্রনায়ক। তারপর গেল ২৪ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে এমআরআই করান তিনি। সে ফলাফল দেখে থেরাপির সিদ্ধান্তের কথা জানিয়েছেন চিকিৎসকেরা। আগামী তিন সপ্তাহ তাকে থাকতে হবে পুরো বিশ্রামে।

এ বিষয়ে শুভ বলেন, ‘এমআরআই করেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কাজ করা ইনজুরি বিশেষজ্ঞ দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন আগামী তিন সপ্তাহ নিয়মিত থেরাপি নিতে হবে আমাকে। এর আগে কিছুই বলা যাবে না।'

‘মিশন এক্সটিম’ ছবিতে আরিফিন শুভকে পুলিশের স্পেশাল ফোর্সের একজন চৌকস ও সাহসী অফিসারের ভূমিকায় দেখা যাবে। ছবিটি পরিচালনা করবেন ফয়সাল আহমেদ, তিনি ছিলেন ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রধান সহকারী পরিচালক।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা