বিনোদন

নায়িকা একার বাসা থেকে ইয়াবা-মদ-গাঁজা উদ্ধার

বিনোদন ডেস্ক: রাজধানীর হাতিরঝিলের বাসা থেকে চিত্রনায়িকা একাকে আটকের পর সেখান থেকে ইয়াবা, বিদেশি মদের বোতল ও গাঁজা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় গৃহকর্মীকে পেটানোসহ নির্যাতনের অভিযোগে তাকে আটক করা হয়।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত।

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন জানান, গৃহকর্মী হাজেরা বেগমকে (৩০) নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটকের সময় রামপুরার বন্ধুনিবাসে অবস্থিত তার বাসা থেকে বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার করা হয়। একার বিরুদ্ধে মাদক ও গৃহকর্মী নির্যাতন আইনে দু’টি মামলার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, নির্যাতিত গৃহকর্মী পুলিশের হেফাজতে রয়েছেন। তার আনুমানিক বয়স ২৫ থেকে ২৬ বছর হবে। তিনি নিজেই বাদী হয়ে মামলা করবেন।

তিনি আরও জানান, বিকেলে তার পাশের ফ্ল্যাট থেকে একটি ফোন আসে জরুরি সেবা ৯৯৯-এ। পুলিশ জানতে পারে যে, একা যে বিল্ডিংয়ের থাকেন তার পাশের ফ্লাটেই এই ঘটনা। এরপর ৯৯৯ থেকে হাতিরঝিল থানায় যোগাযোগ করা হেল পুলিশ গিয়ে সেই বাসা থেকে একাকে আটক করে।

নির্যাতনের শিকার গৃহকর্মীর নাম হাজেরা বেগম। তাকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।

হাতিরঝিল থানা পুলিশ জানায়, ইয়াবা গণনার কাজ চলছে। আহত গৃহকর্মীর প্রাথমিক চিকিৎসা শেষে থানায় এলে একার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হবে। রোববার (১ আগস্ট) তাকে আদালতে পাঠানো হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা