বিনোদন

তামান্না'র সম্মানী ৭৫ লাখ রুপি

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সাউথ ইন্ডিয়ান নায়িকা তামান্না ভাটিয়া। যিনি অভিনয়ের পাশাপাশি আইটেম গানেও পারফর্ম করেন। আর এ কাজের জন্য নেন মোটা অংকের সম্মানী। সম্প্রতি ‘ঘানি’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন তামান্না। যেখানে আইটেম গানে নাচবেন তিনি।

সিনেমাটি পরিচালনা করছেন কিরণ কোরাপতি। স্পোর্টস-ড্রামা ঘরানার এই সিনেমায় কেবল একটি গানের জন্যই ৭৫ লাখ রুপি সম্মানী নিচ্ছেন তামান্না। যা বাংলাদেশি মুদ্রায় ৮৫ লাখ ৫১ হাজারের বেশি!

জানা গেছে, আইটেম গানটির জন্য তামান্না মোট পাঁচ দিন সময় দেবেন। সে হিসেবে তার প্রতিদিনের সম্মানী ১৭ লাখ টাকারও বেশি!

‘ঘানি’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বরুণ তেজ। এছাড়াও থাকছেন সুনীল শেঠি, জগন্নাথ বাবু, উপেন্দ্র, নবীন চন্দ্র প্রমুখ। চলতি জুলাই মাসের ৩০ তারিখ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনাজনিত লকডাউনের কারণে এখনো কাজই সম্পন্ন হয়নি সিনেমাটির।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা