বিনোদন

বিয়ের পিঁড়িতে ঋতাভরী

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় টেলিভিশন নাটক ‘ওগো বধূ সুন্দরী’খ‌্যাত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। বেশ কিছুদিন ধরে নানা গুঞ্জন রয়েছেন তিনি। শোনা যাচ্ছে তিনি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।

চলতি বছরের শেষের দিকে বাগদান সারবেন। আর আগামী বছরের শেষের দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। হবু বর অন‌্য কেউ নন, তারই চিকিৎসক বন্ধু তথাগত চট্টোপাধ্যায়। ভারতীয় একটি সংবাদমাধ‌্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ঋতাভরীর হবু বর ব্যবসায়ী পরিবারের হলেও তিনি পেশায় মনোবিদ। মাস ছয়েক আগে তাদের পরিচয়। দু’জনেই সমাজসেবার সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত। সোশ্যাল ওয়ার্ক করতে গিয়েই তাদের পরিচয়, ধীরে ধীরে সেই সম্পর্ক গভীর হয়।

ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হলেও তার সম্পর্কের আঁচ কিন্তু সেখানে পাওয়া যায়নি। টলিউড ইন্ডাস্ট্রির খুব কম মানুষই তাদের সম্পর্কের কথা জানেন।

বিয়ের বিষয়ে ঋতাভরীর সঙ্গে যোগাযোগ করা হলে মুখ খুলেননি তিনি। তার ভাষায়—‘ব্যক্তিগত বিষয়ে কিছু বলতে চাই না।’

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ইউনির্ভাসিটি অব ক্যালিফোর্নিয়ায় ভর্তি হন ঋতাভরী। কাজের ব‌্যস্ততার কারণে তখন বিদেশি পাড়ি জমাতে পারেননি।

গত বছর শুরু হয় মহামারি করোনা সংকট। তখন একমাত্র ভরসা হয় ভার্চুয়াল ক্লাস। সর্বশেষ শিক্ষকদের পরামর্শে কোর্স শেষ করার সিদ্ধান্ত নেন। সেই পরিকল্পনা অনুযায়ী সম্প্রতি স্নাতক সম্পন্ন করেছেন এই অভিনেত্রী।

‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ‌্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন ঋতাভরী। ২০১১ সালে ‘তোমার সঙ্গে প্রাণের খেলা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায়নি। ২০১২ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘তবু বসন্ত’। ঋতাভরী অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘ চতুষ্কোণ’, ‘বারুদ’, ‘পরী’, ‘শেষ থেকে শুরু’ প্রভৃতি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

পিরোজপুরে র‍্যাব-৮-এর উদ্যোগ টাউন হল সভা

মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে স...

পল্লবীতে যুবদল নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

রাজধানীর মিরপুরে যুবদল কর্মী মো. ইউসুফ হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের মূল র...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ডেপুটি স্পিকারের প্যাড-স্বাক্ষর জাল করে ডিও পত্র, সতর্কতা জারি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক...

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, সরকারকে আইএমএফের পরামর্শ 

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা