বিনোদন

বাড়িতে ৭ করোনা রোগী আতঙ্কে অভিনেত্রী তিন্নি

বিনোদন ডেস্ক:

এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি বর্তমানে বসবাস করছেন কানাডার মন্ট্রিয়েলের লাসাল শহরে। সেখানে তিনি যে বাড়িতে বসবাস করছেন সে বাড়িতে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিয়ে বেশ আতঙ্কে দিন কাটছে অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নির। আতঙ্কের মধ্যে দীর্ঘ দেড় মাস ধরে মেয়েকে নিয়ে আটকে আছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে এই তিন্নি জানান, প্রায় দেড় মাস থেকে করোনা থেকে বাঁচতে বাড়িতে গৃহবন্দি হয়ে আছি। আমি যে বাড়িতে আছি সে বাড়িতে সাত জনের করোনা শনাক্ত হয়েছে। তাই গোটা বাড়িটা প্রশাসন লকডাউন করে দিয়েছে।

তিন্নি আরও জানান, আপাতত তিনি ও তার মেয়ে ভালো আছেন। তার এক ফুপু কানাডায় বসবাস করেন। বাবা–মা বাংলাদেশে। প্রতিদিনই সবার সাথে ফোনে কথা বলে দিন কাটছে।

২০০৬ সালের ২৮ ডিসেম্বর অভিনেতা হিল্লোলকে বিয়ে করেন তিন্নি। কয়েক বছর পর তাদের সংসার ভেঙে যায়। এরপর ২০১৪ সালের ফেব্রুয়ারিতে এই অভিনেত্রী দ্বিতীয় বিয়ে এই অভিনেত্রী। তবে দ্বিতীয় সংসারও টিকেনি তার। তবে এই সংসারে ওয়ারিশ নামে পাঁচ বছরের একটি মেয়ে আছে তার।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা