বিনোদন

আটার প্যাকেটে টাকা নিয়ে মুখ খুললেন আমির

বিনোদন প্রতিবেদক:

করোনাভাইরাসের প্রভাবে লকডাউনে বিপর্যস্ত ভারত। এ অবস্থায় ব্যক্তিগতভাবে অনেকেই এগিয়ে এসেছেন। বিশেষ করে বলিউডের অমিতাভ বচ্চন, শাহরুখ ও সালমান খানসহ অনেক তারকারাও দুই হাত খুলে সহায়তা দিচ্ছেন।

শোনা যাচ্ছিলো বলিউডের পারফেকশনিস্ট আমির খান নাকি আটার প্যাকেটে করে দুঃস্থদের মাঝে টাকা দান করেছেন।

সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে একটি টিকটক ভিডিও। এখানে দেখা যায়, দিল্লির এক বস্তি এলাকায় আসে আটার প্যাকেট ভর্তি একটি লরি ৷ প্রত্যেকটি আটার প্যাকেটে ছিলো ১৫ হাজার টাকা৷ টিকটক ভিডিওর কথায়, এই ব্যবস্থা করেছেন আমির খান ৷

সেই সময় এই বিষয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি আমির খানকে। এবার তিনি বললেন, ‘বন্ধুরা, আটার প্যাকেটে টাকা রাখা ব্যক্তি আমি নই। এটা পুরোপুরি ভুয়া খবর বা এটা রবিন হুড টাইপের কেউ হবেন। যিনি নিজের পরিচয় প্রকাশ করতে চান না।

আমিরের টুইটের পর তার প্রশংসা করছেন অনেকেই। তাদের বক্তব্য, টাকা না দিয়েও প্রচারের সুযোগ অনেকেই হাতছাড়া করতেন না। কিন্তু আমির সেই পথে হাঁটেনি।

করোনা ভাইরাসের প্রকোপে দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের আরও অনেক তারকা ৷

অক্ষয় কুমার, সালমান খান, শাহরুখ খান, অভিষেক বচ্চন, আনুষ্কা শর্মা, বরুণ ধাওয়ানরাও নিজের মতো করে অর্থ সাহায্য করেছেন ৷

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা