বিনোদন

এবার ঈদে সুকুমারের তিন গান

বিনোদন ডেস্ক : বাউল সুকুমার মহন্ত। বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার বিশ্বনাথপুর গ্রামে। ২০১৯ সালে ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘বলব না গো আর কোনো দিন’ গানটি দিয়ে আলোচনায় আসেন তিনি। সেই গানটির সাফল্যের পর এখন নিয়মিতই নতুন গান প্রকাশ করছেন তিনি।

অন্যদিকে এই সময়ের প্রতিশ্রুতিশীল সুরকার-সংগীত পরিচালকদের একজন ইয়াসিন হোসেন নিরু। এর আগে সুকুমার বাউলের জন্য তিনটি গান করেন তিনি। সেই গানগুলোর জন্য ভালো সাড়াও পান।

এবার ঈদে নিরুর সুর-সংগীতায়োজনে সুকুমার বাউলের কণ্ঠে শোনা যাবে এক সঙ্গে তিনটি গান। গানগুলো হলো- ‘ভালোবাসার মানুষ’, ‘বন্ধু আমায় ভালোবাসে না’ এবং ‘প্রেমের দোহাই’।

গানগুলোর কথা লিখেছেন আহমেদ রিজভী, রবিউল ইসলাম জীবন ও মেহেদী হাসান লিমন। এর মধ্যে দুটি আসবে সুলতান এন্টারটেইনমেন্ট থেকে এবং একটি প্রকাশ করবে সাউন্ডটেক।

নিরু বলেন, ‘আগের গানগুলো করতে গিয়ে সুকুমার দাদুর সঙ্গে আমার খুব ভালো একটা বোঝাপড়া তৈরি হয়েছে। ফলে আমরা দুজনই দুজনের সঙ্গে কাজ করতে পছন্দ করি। উনার নিজস্ব একটা ঘরানা আছে। সেই ঘরানাতেই এই গানগুলো তৈরি করেছি। আশা করি গানগুলো শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করবে।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা