বিনোদন

সুখবর দিলেন জোহানসন

বিনোদন ডেস্ক : মা হতে যাচ্ছেন হলিউড তারকা স্কারলেট জোহানসন। ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী ও তার স্বামী আমেরিকান কমেডিয়ান কলিন জস্টের সংসারে আসছে প্রথম সন্তান। বিভিন্ন সূত্রের খবরে এ তথ্য নিশ্চিত করেছে নিউইয়র্ক পোস্টের বিনোদন সাময়িকী পেজ সিক্স।

একটি সূত্র বলেছে, 'স্কারলেট শিগগিরই মা হচ্ছে। এ ঘটনায় তিনি ও কলিন বেশ রোমাঞ্চিত।'

অন্য সূত্র জানিয়েছে, 'স্কারলেট অন্তঃসত্ত্বা। তবে এ খবর তিনি একান্তই গোপন রাখছেন।'

এর আগে, গত মাসে 'ব্ল্যাক উইন্ডো' চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে এই তারকার অনুপস্থিত থাকা ঘিরে তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়াতে শুরু করে।

"তিনি 'ব্ল্যাক উইডো'র শুধু প্রধান চরিত্রের অভিনেত্রীই নন, ওই এই চলচ্চিত্রের নির্বাহী প্রযোজকও। তারপরও চলচ্চিত্রটির প্রচারণামূলক অনেক সাক্ষাৎকার কিংবা অনুষ্ঠানে নিজে হাজির হননি,' জানিয়েছে এক সূত্র।

স্কারলেট জোহানসন ও কলিন জস্ট

সরাসরি হাজির না হলেও দুয়েকটি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়েছেন তিনি।

বলে রাখা ভালো, জোহানসন-কলিন দম্পতির ঘরে এটি প্রথম সন্তান হতে গেলেও এই নিয়ে দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন এই অভিনেত্রী। এর আগে, প্রাক্তন স্বামী রোমেইন ডরিয়াকের সঙ্গে রোজ নামে এক কন্যা রয়েছে তার; যার বয়স এখন ৬ বছর।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা