বিনোদন

অভিনয় করতে  ফ্রান্স যাচ্ছেন বাঁধন

বিনোদন ডেস্ক : বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর ‘কান’-এ অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে বাংলাদেশি পরিচালকের বাংলা চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও নাট্যাভিনেত্রী আজমেরী হক বাঁধন।

( ৬ জুলাই ) ফ্রান্সের কানে শুরু হতে যাওয়া এ চলচ্চিত্র আসরে উপস্থিত থাকার জন্য বাঁধন, পরিচালক সাদসহ ৭ জন বৃহস্পতিবার ( ২৪ জুন) মধ্যরাতে ঢাকা ছেড়েছেন তারা।

বিমানে উঠার আগে গণমাধ্যমের সাথে ফ্রান্স যাত্রা এবং ছবিটিতে অভিনয় প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী বাঁধন। তিনি বলেন, এই ছবিটি আমার চিন্তার জগতসহ আমাকেই বদলে দিয়েছে। আমার অভিনীত ছবি কানের মতো নন্দিত একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে, এটি যে কতটা মর্যাদার তা আমি কিছুদিন আগে থেকেই অনুভব করছি। এ অর্জন আমার শিল্পী স্বত্বাকে ইতিবাচকভাবে আন্দোলিত করেছে। সবার কাছে দোয়া চাই যেন আমরা সবাই সুস্থভাবে দেশে ফিরতে পারি। আমার মনে হচ্ছে যে বাংলাদেশকে বুকে নিয়ে ফ্রান্স যাচ্ছি। যদি আমাদের চলচ্চিত্রটির আরও কোনো অর্জন হয় সেটিও দেশের মর্যাদা বৃদ্ধি করবে। সব মিলিয়ে সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব আমরা।

জানা যায়, কানে পৌঁছানোর পর ১০ দিন পুরো টিম থাকবে কোয়ারেন্টিনে। উৎসব শেষে ১৮ জুলাই দেশে ফিরবেন বাঁধনসহ সবাই। এ ছবির কারণে গত কয়েক বছরে দেশে অন্য কোনো কাজই করেননি বাঁধন।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা