বিনোদন

কুসুমের ফেরা

বিনোদন ডেস্ক: কুসুম শিকদারের অনেক পরিচয়। একাধারে মডেল, অভিনেত্রী, গায়িকা ও লেখক—এ যেন সংগীত আর সৌন্দর্যের সব্যসাচী। আরও উল্লেখযোগ্য দিক, সংখ্যা ও মানে বরাবরই সিলেকটিভ তিনি। যা করেন, একেবারে মেপে মেপে- পা টিপে।

তারই অংশ হিসেবে তিনি আবারও ফিরলেন একক গানে। চার বছর আগে (২০১৭) যিনি শেষবার কাঁপন লাগিয়েছেন শ্রোতা-দর্শক হৃদয়ে; ‘নেশা’ গানটির দৌলতে। গানটিকে ঘিরে উঠেছে অভিযোগও। যদিও সেসব ধোপে টেকেনি। যার প্রমাণ এখনও গানটি বাজছে অন্তর্জালে কিংবা মানুষের মনে।

কুসুম জানান, সম্প্রতি তিনি শেষ করেছেন তার নতুন গানের রেকর্ডিং-শুটিং। শিরোনাম ‘মরীচিকা’। গানটি লিখেছেন কুসুম নিজেই। সুর-সংগীতায়োজন করেছেন মাহমুদ সানি। এতে কুসুম সিকদারের বিপরীতে মডেল হয়েছেন কাজী সাকিব।

ভিডিও পরিচালনা করেছেন রায়হান খান। সম্প্রতি কক্সবাজার ও টেকনাফে গানটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে।

কুসুম বলেন, ‘মিডিয়াতে খুব একটা সময় দেওয়া হচ্ছে না। অনেকটা ঘোষণা দিয়েই বিরতিতে আছি। এখন লেখালেখি করছি বেশি। পেশাগত সংগীতশিল্পী না হলেও সংগীতকে ভালোবাসি বলেই এ ধরনের ব্যতিক্রমী গান করার চেষ্টা করি। চার বছর পর আবারও একক গান করলাম। মেলো রক ঘরানার এই গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগলেই আমি খুশি।’

২০১৭ সালে হৃদয় খানের সঙ্গে ‘নেশা’ নামের একক গানে কণ্ঠ দেন কুসুম সিকদার। এরপর ২০২০ সালে ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরের এক প্রতিযোগীর সঙ্গে ‘তোমায় হৃদ মাজারে রাখিবো’ শিরোনামের একটি দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন তিনি।

কুসুম সিকদারের প্রথম একক অ্যালবাম ‘তুমি আজ কতো দূরে’ ১৯৯৯ সালে প্রকাশ হয়। পরে ২০০০ সালে মিশ্র অ্যালবাম ‘জীবনের যতো পাওয়া’ এবং ২০০১ সালে ‘অদল বদল’ বাজারে আসে।

২০০২ সালে দেশের অন্যতম রিয়েলিটি শো (সাবান সুন্দরী) থেকে রাজকীয় ওপেনিং পান সিকদার বংশের কুসুম। এরপর বিজ্ঞাপন ও নাটকে নিজের যোগ্যতা প্রমাণ করেন খুব দ্রুত সময়ে অল্প কিছু কাজ দিয়ে। নাম লেখান চলচ্চিত্রেও। মাত্র তিন ছবি—‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ ও ‘শঙ্খচিল’। শেষ ছবি থেকে ঘরে তুলে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬।

এতে তিনি ক্যামেরার পেছনে পান কিংবদন্তি নির্মাতা গৌতম ঘোষ আর সামনে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। মূলত এরপরই ঘোষণা দিয়ে অভিনয় থেকে বিরতি নেন কুসুম।

টিভি নাটকে সর্বশেষ অভিনয় করেছেন ২০১৮ সালে। তারও আগে ২০১৫ সালের গ্রন্থমেলায় প্রকাশ করেন প্রথম কবিতার বই ‘নীল ক্যাফের কবি’। আর চলতি বছরের মেলায় প্রকাশ করেন গল্পগ্রন্থ ‘অজাগতিক ছায়া’।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা