বিনোদন
নুহাসের পোস্ট

বাবা দিবস তিক্ত হতে পারে

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ চলে গেছেন, কিন্তু তার চলে যাওয়াটা তৈরি করে গেছে এক বিশাল শূন্যতা যা পূর্ণ হবার নয় মনে করেন তার ভক্তপ্রেমিরা। ভক্তরা এই নন্দিত লেখককে স্মরণ করেন বটে। কিন্তু বাবা দিবসে হুমায়ূন উঠে এলেন আবার নিজের ছেলের স্মৃতিতে।

রোববার (২০ জুন) ছিল বাবা দিবস। বিশেষ এই দিনে হুমায়ূন আহমেদের সঙ্গে একটি স্মৃতি সামনে এনেছেন তার বড় ছেলে নুহাশ আহমেদ। বাবার সঙ্গে তার শিশুকালের ছবি ফেসবুকে শেয়ার করে জানিয়েছেন বাবা দিবসের শুভেচ্ছা।

মা গুলতেকিন আহমেদ নুহাশকে ওই ছবিটি দিয়েছে। পরে পুরনো সেই ছবিটি নুহাশ ফেসবুকে দেন। ছবিতে দেখা যায়, কয়েক মাস বয়সি শিশু নুহাশকে কাঁধে করে রোদ পোহাচ্ছেন হুমায়ূন আহমেদ।

ছবির নিচে হৃদয়স্পর্শী একটি পোস্টও দিয়েছেন নুহাশ। ক্যাপশনে লিখেছেন— ‘আমার বাবা আমাকে রোদে ভিটামিন ডি’র ডোজ দিচ্ছেন।’ তার পরই তিনি ছবি কীভাবে পেলেন তা উল্লেখ করেন।

নুহাশ লেখেন- ‘বাবা দিবস তোমার কাছে তিক্ত হতে পারে, যদি তোমার বাবা না থাকে। কিন্তু একজন অসাধারণ মা থাকলে সেই অভাবটা পূরণ হয়ে যায়।’

নুহাশ আহমেদ চলচ্চিত্র নির্মাণে মনোযোগী হয়েছেন। ছোট বড় সিনেমা নির্মাণ করছেন। তার নির্মিতব্য চলচ্চিত্র ‘মুভিং বাংলাদেশ’ প্রজেক্ট এবার যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা