বিনোদন

নতুন চরিত্রে বুবলী

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শনবম বুবলী তার ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। এবার তাকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে।

বুবলীর নতুন সিনেমার নাম রিভেঞ্জ। সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন মো. ইকবাল। বুবলীর বিপরীতে এতে অভিনয় করছেন রোশান।

বুবলী সান নিউজকে জানান, ‘এ ধরণের চরিত্রে এবারই প্রথম অভিনয় করছি। খুবই চ্যালেঞ্জিং একটি চরিত্র। কাজটি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে।’

বুবলী আরও জানান , ‘আসছে ঈদুল আযহাকে সামনে রেখে সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে।’

এ ছাড়া, নতুন আরেকটি সিনেমায় অভিনয় করছেন বুবলী। সিনেমাটির নাম লিডার আমিই বাংলাদেশ। সিনেমাটি পরিচালনা করছেন তপু খান। বিপরীতে আছেন শাকিব খান।

লিডার আমিই বাংলাদেশ সিনেমার বিষয়ে বুবলি বলেন, ‘এই সিনেমার গল্প ও চরিত্র নিয়ে কিছু বলা বারণ। এটুকু বলতে পারি নতুনভাবে সবাই দেখবেন আমাকে।’ এই দুটি সিনেমার বাইরে করোনাকালে বুবলি আরও একটি সিনেমার শুটিং শেষ করেছেন। চোখ নামের ওই সিনেমাটির ডাবিং সম্প্রতি শেষ করেছেন। এ ছাড়াও, মুক্তির অপেক্ষায় আছে ক্যাসিনোসহ একাধিক সিনেমা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা