বিনোদন

গোপন তথ্য দিলেন মিমি

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। নানা সময়ে না কারণে তিনি আলোচনায় আসেন। সামাজিক মাধ্যমে পোস্টে প্রায় রহস্য লুকিয়ে থাকে তার। এমনই এক ঘটনায় আবারও খবরের শিরোনামে এলেন তিনি। একটি ভিডিওর মাধ্যমে এবার অভিনেত্রী নিজেই জানালেন তার গোপন কথা।

সারাবছর ডায়েট মেনেই চলতে হয়ে মিমিকে। তবে ‘চিট ডে’তে খানিকটা চিটিং তো চলতেই পারে। শুক্রবার শেয়ার করা সিক্রেট-১ ভিডিওতে মিমি জানিয়েছেন পিৎজা তার ভীষণই পছন্দের খাবার। যেখানে দেখা যাচ্ছে, শুটিং শুরুর আগে মেকআপে ব্যস্ত অভিনেত্রী।

হেয়ার ড্রেসার মিমির চুল ঠিক করে দিচ্ছেন, অন্যদিকে অভিনেত্রী গোটা একটা পিৎজা সাবার করে দিলেন। খেতে খেতে মজার ছলে মিমিকে বলতে শোনা গেল, 'পিৎজা খাবেন, পিৎজা?' ক্যাপশনে লিখেছেন, 'পিৎজাই জীবন'।

তবে ভিডিও আপলোক করার সঙ্গে সাংসদ অভিনেত্রী বললেন, ‘আমি জাঙ্ক ফুডের প্রচার করছি না। আমি নিজেও এই খাবর রোজ খাই না। তবে চিট ডে-তেই শুধু অল্প বিস্তর এই খাবার খাই।’

উল্লেখ্য, লকডাউনে মাঝে মধ্যে অনুরাগীদের জন্য বিভিন্ন ভিডিও পোস্ট করেছেন মিমি। কীভাবে মন ভালো রাখা যায়, সেই পরামর্শ অনুরাগীদের দিয়েছেন। আবার তিনি কীভাবে পোষ্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন, সেই ভিডিও পোস্ট করেছেন।

আবার কখনও ভাগ করে নিয়েছেন নিজের নতুন হেয়ার স্টাইল। সম্প্রতি সাংসদ অভিনেত্রীর বাড়িতে এসেছে এক নতুন অতিথি। ৪০ দিনের সেই কুকুরের ছবি শেয়ার করে মিমি জানিয়েছেন বন্ধুর কাছ থেকেই এই উপহার পেয়েছেন।

সূত্র: জি নিউজ

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা