বিনোদন

আনলিমিটেড চাপাবাজ অপূর্ব-মেহজাবীন!

বিনোদন ডেস্ক : গত বছর ইউটিউবে প্রকাশিত সর্বোচ্চ জনপ্রিয় নাটকের তালিকায় রয়েছে ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ নাটক। যেটি দ্রুততম কোটি ভিউ প্রতিযোগিতায়ও অবস্থান করছে তালিকার প্রথম দিকে। এবার সেই আলোচিত নাটকটির সিক্যুয়েল হলো। আসছে ঈদের বড় চমক হিসেবে সেই নাটকে হাজির হবেন অপূর্ব ও মেহজাবিন। এবারের নাটকটির নাম ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ আনলিমিটেড’।

আগের মতোই সিএমভির প্রযোজনায় সিক্যুয়েলটি লিখেছেন রাজীব আহমেদ। এটি নির্মাণ করেছেন রুবেল হাসান।

নির্মাতা জানান, আগের চরিত্রগুলো হুবহু থাকছে। সঙ্গে আরও কয়েকটি নতুন চরিত্র যোগ হয়েছে এবার। আর গল্পেও থাকছে পুরনো ধারাবাহিকতার সঙ্গে নতুন বৈচিত্র্য।

কাজটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমাদের যা কিছু শ্রম আর পরিকল্পনা- সবই তো দিনশেষে দর্শকদের জন্য। তারা পছন্দ করলে আমরা ভালো থাকি। তারা অপছন্দ করলে আমরা হতাশ হই। তো গত বছর চাপাবাজ নাটকটি করার পর থেকে দর্শকদের যে পজিটিভ সাড়া এখনও পাচ্ছি সেটা বিস্ময়কর। পরে আমাদের মনে হলো সেই চাপাবাজিটা এবার আমরা আনলিমিটেড পর্যায়ে নিয়ে যাবো। সিক্যুয়েলে আমরা সেই চেষ্টা করেছি। আগের চাপাবাজিতে একটা লিমিট ছিলো, এবার সেটা আনলিমিটেড!’

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে কোরবানির ঈদে সিএমভি’র প্রধান চমক হিসেবে নাটকটি প্রকাশ হচ্ছে ইউটিউবে। সেই প্রস্তুতি চলছে।

সান নিউজ/এসএ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা