বিনোদন

‘সহবাস করতাম, বিয়ে করিনি’

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। কয়েকদিন ধরে তার বৈবাহিক সম্পর্ক ও গর্ভবতী হওয়া নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে।

সন্তানের বাবা কে? এমন প্রশ্ন উঠে সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে নিখিলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ও যশের সঙ্গে সম্পর্কের কথাও উঠে আসে।

এবার তা নিয়েই মুখ খুললেন এই অভিনেত্রী-সাংসদ। নিখিলের সঙ্গে তার বৈবাহিক সম্পর্কই নেই- এমনইটাই দাবি করে একটি বিবৃতি দিয়েছেন তিনি।

তুরস্কে বিয়ে সম্পর্কে নুসরাত বলেন, ‘তুরস্কের বিবাহ আইন অনুযায়ী এটা অবৈধ। হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে রেজিস্ট্রেশনও হয়নি। ফলে এটা আইনত সিদ্ধ নয়।

তিনি বলেন, ‘নিখিলের সঙ্গে আমি লিভ-ইন সম্পর্কে ছিলাম। এটা বিয়েই নয়। সুতরাং বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’

সমস্ত গয়না ও জামাকাপড় নিখিলের কাছে দাবি করে তিনি জানান, তার সমস্ত ব্যাঙ্কের নথিপত্রও নিখিলের কাছে ছিল। নিখিল সেগুলো ব্যবহার করতেন। আলাদা হয়ে যাওয়ার পরেও নিখিল তার টাকা ব্যবহার করেছেন।

এর আগে তুরস্কের বোদরুমে জাঁকজমক বিয়ে করেন নুসরাত জাহান ও নিখিল জৈন। কলকাতার আইটিসি হোটেলে বসেছিল তাদের রিসিপশন পার্টি। এমনকি সাংসদ হওয়ার পর শপথ নেয়ার সময়ও নিজের নাম নুসরাত জাহান রুহি জৈন বলেছিলেন।

সুরুচি সংঘের দুর্গাপুজোর মণ্ডপে এক সঙ্গে আরতিও করেন তারা। ইস্কনে খোদ মুখ্যমন্ত্রী বলেন, নুসরাত জামাই নিয়ে এসেছে। এতকিছুর পর এই মন্তব্যে তোলপাড় টালিপাড়া।

সান নিউজ/এমএইচ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা