বিনোদন

বঙ্গবন্ধুর বায়োপিকে শুভ নিলো ১ টাকা

বিনোদন প্রতিবেদক : আরিফিন শুভ। ঢালিউডের অতি পরিচিত ও দর্শক নন্দিত অভিনেতা তিনি। ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করছেন। বলা চলে, এই ছবি তার জীবনের সবচেয়ে বড় সাধনার জায়গা। জীবনের সেরা চরিত্রও বটে।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনা নির্মিত হচ্ছে ছবিটি। বড় বাজেট। স্বভাবতই প্রশ্ন জাগে এই ছবিতে কতো টাকা পারিশ্রমিক নিয়েছেন শুভ? সেই বিষয়টি এবার সামনে এনেছেন এই অভিনেতা।

অবিশ্বাস্য হলেও সত্য, বায়োপিকের জন্য শুভ পারিশ্রমিক নিচ্ছেন মাত্র এক টাকা। বুধবার (৯ জুন) সেই পারিশ্রমিকের ব্যাংক চেক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি। ছবির ক্যাপশনে লিখেন, ‘শর্ত একটাই, সম্মানি নেব এক টাকা। অর্থ দিয়ে হয়তো পার্থিব কিছু সুখ পাওয়া যাবে। কিন্তু আত্মার তৃপ্তি মিলবে না।’

এ বিষয়ে তিনি বলেন, ‘ভালোবাসা অন্ধ হয়। ভালোবাসার চোখ থাকে না। আমি ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের কাজটা করতে গিয়ে উনার সম্পর্কে গবেষণা করেছি। উনাকে জানতে, উনার দর্শন বুঝতে গিয়ে আমি প্রেমে পড়ে গেছি। সেই প্রেম থেকেই কাজটা করছি। সুতরাং প্রত্যেকটা শট, প্রত্যেকটা মূহুর্ত আমার কাছে কল্পনার মতো। আমার কাছে বারবার মনে হচ্ছে, উনি কি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন!’

২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুতে অভিনয়ের আনুষ্ঠানিক প্রস্তাব পান আরিফিন শুভ। তার আগে পাঁচ দফা অডিশন হয়। দুইবার ভারতে, তিনবার বাংলাদেশে। আনুষ্ঠানিকভাবে তাঁকে চূড়ান্ত করার দিন শুভর কাছে জানতে চাওয়া হয়, কোনো শর্ত আছে?

তখন শুভ বলেন, ‘শর্ত একটাই, সম্মানি নেব এক টাকা।’ জবাব শুনে তারা মুগ্ধ। পরিচালক শ্যাম বেনেগালের কাছে তাঁর উপাধিই হয়ে গেল ‘ওয়ান টাকা আর্টিস্ট’। শুভ মনে করেন, এটা তাঁর জীবনের অন্য রকম এক স্বীকৃতি।

অরিফিন শুভ গণমাধ্যমকে বলেন, ‘শুনেছি, বঙ্গবন্ধু তাঁর জীবনের ১১ বছর ৪ মাস ২২ দিন কারাগারে কাটিয়েছেন। এই মানুষটার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য স্যাক্রিফাইস। জীবদ্দশায় মানুষ ও দেশের জন্য কেবল ত্যাগই করে গেছেন। বঙ্গবন্ধুর সাহস ও স্যাক্রিফাইসের কাছে আমার এটা কিছুই না। মনে হয়েছে, এই সামান্য স্যাক্রিফাইসের মাধ্যমে তাঁর চরিত্রের গভীরতা কিছুটা হলেও উপলব্ধি করতে পারব। সেই ভাবনা থেকেই পরিচালককে বলেছিলাম, প্রাপ্য যাই হোক না কেনো, আমি নেব না।

এটাও বলেছিলাম, যেহেতু আমার রক্ত, ঘাম সবই এই সিনেমায় থাকবে। পরিশ্রম করবো, কিন্তু ফ্রি কাজ করবো না। আমি এক টাকা নেব, নিয়েছি।’

তিনি বলেন, ‘তাঁরা কিন্তু আমার শর্তে সঙ্গে সঙ্গে রাজি হননি। আমাকে ফাইট করতে হয়েছে। এক টাকার চেকটা ফাইনালি আমার হাতে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।’

আরিফিন শুভর কথায়, ‘অর্থ দিয়ে হয়তো পার্থিব কিছু সুখ পাওয়া যাবে, কিন্তু আত্মার তৃপ্তি মিলবে না, সে সুযোগ সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে, শ্যাম বেনেগালের মতো পরিচালকের সান্নিধ্য। এসব টাকা দিয়ে মাপা বোকামি। আমার আসলে কোনো প্রাপ্তির আশা নেই। এবার আমি কী করতে পারি, দেখি।’

সান নিউজ/এমএইচ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা