বিনোদন

‌‘সারার সঙ্গে গাঁজা সেবন করেছি’

বিনোদন ডেস্ক : কয়েকদিন পরেই বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকী। এর আগে এই অভিনেতার মৃত্যুর পর দায়ের হওয়া মাদক মামলায় বেরিয়ে এলো একটি চাঞ্চল্যকর তথ্য।

‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’খ্যাত এই অভিনেতার মৃত্যুর পর জানা যায় তিনি মাদক সেবন করতেন। পরবর্তী সময়ে এ বিষয়ে তদন্ত শুরু করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর এই মামলায় সুশান্তের কথিত প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম জড়ায়। তার জবানবন্দিতে উঠে আসে সারা আলী খান, শ্রদ্ধা কাপুর, দীপিকা পাড়ুকোন, রাকুল প্রীত সিংসহ কয়েকজন তারকা অভিনেত্রীর নাম।

সম্প্রতি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে দেওয়া রিয়ার জবানবন্দির কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে উল্লেখ রয়েছে, রিয়া জানিয়েছিলেন, অভিনেত্রী সারা নিজে ‘ডুবি’ বানাতেন এবং রিয়াকেও দিতেন। জানা যায়, ডুবি হলো গাঁজা।

রিয়া জবানবন্দিতে বলেন, ‘সারা তার সঙ্গে গাঁজা রাখতেন। কয়েকবার তার সঙ্গে গাঁজা সেবনও করেছি। তিনি আমাকে গাঁজা সরবরাহ করতেন।’

এই অভিনেত্রী আরো বলেন, ‘২০১৭ সালের ৬ জুন আমার সঙ্গে সারার ভদকা (অ্যালকোহল) এবং গাঁজা নিয়ে কথা হয়েছিল। তিনি বলেছিলেন আমার বাড়িতে ভদকা এবং গাঁজা নিয়ে আসবেন। যদিও আমি সেদিন তার সঙ্গে কোনো মদ পাইনি।’

জবানবন্দিতে রিয়া আরো উল্লেখ করেছেন, ‘নেশা কাটানোর প্রতিকার হিসেবে সারা আমাকে মাদকের কথা বলেছিলেন। তিনি একসঙ্গে আইসক্রিম এবং গাঁজা খেতেন। ব্যথা ভুলতে একই জিনিস তিনি আমাকেও নেওয়ার পরামর্শ দেন। যদিও বাস্তবে তা হয়নি।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা