বিনোদন

গোপনে বিয়ে করলেন ইভিলিন শর্মা

বিনোদন ডেস্ক : সাত পাকে বাঁধা পড়েছেন রণবীর কাপুরের 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি'র সহ অভিনেত্রী ইভিলিন শর্মা। অস্ট্রেলিয়ান দন্তচিকিৎসক তুষাণ ভিন্দির সঙ্গে ঘর বাঁধেন তিনি। গত ১৪ মে ব্রিসবানে গাঁটছড়া বাঁধেন এই দম্পতি। তবে সে খবর প্রকাশ করেছেন সম্প্রতি।

২০১৯ সালে বাগদান পর্ব সেরে ফেলেছিলেন ইভিলিন ও তুষাণ। সামাজিক মাধ্যমে একে অপরকে চুম্বন করে একটি ছবি পোস্ট করে অনুরাগীদের সেই সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেন, 'ইয়েস'।

সদ্য এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, 'নিজের সেরা বন্ধুকে বিয়ে করার চেয়ে আর ভালো কোনো অনুভূতি হতে পারে না। দুজনে একসঙ্গে জীবন কাটানোর জন্য উৎসুক। আমরা আইনি মতে বিয়ে সারার পরই সেটা উদযাপন করি। আমরা আমাদের পরিবার এবং বন্ধুদের, আশেপাশের সকলকে খুব ভালোবাসি। তাদের আশীর্বাদ ও ভালবাসা নিয়ে জীবন কাটাতে চাই।'

ভবিষ্যতে সামাজিকভাবে বিয়ে করার পরিকল্পনা রয়েছে দম্পতির। করোনার প্রকোপ একটু কমলেই তারা সেই অনুষ্ঠান আয়োজন করবেন বলে জানিয়েছেন।

২০১৮ সালে পরিচয় হয় ইভিলিন ও তুষাণের। এক বন্ধুর পরিকল্পনা মাফিক ব্লাইন্ড ডেটে যান দুজনে। ২০১৯ সালে সিডনি হারবার ব্রিজের ওপর হাঁটু গেড়ে বসে ইভিলিনকে বিয়ের জন্য প্রপোজ করেন তুষাণ। চারপাশে সেই সময় গিটার বাজছিল।

'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি', 'ইয়ারিয়ানে'র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন ইভিলিন। বলিউডে তার বেশ জনপ্রিয়তা রয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা