বিনোদন

গর্ভধারণে আরও সুন্দরী নুসরাত!

বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের গর্ভস্থ সন্তানকে অস্বীকার করেছেন তার স্বামী। এ ক্ষেত্রে অবিচল এই সংসদ সদস্য। সবার সমালোচনা উপেক্ষা করে উল্টো একের পর এক ছবি দিচ্ছেন ইনস্টাগ্রামে।

এই অভিনেত্রীর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানিয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনও।

রোববার (৬ জুন) ইনস্টাগ্রামে তিনি নিজের ছবি দেন। সেখানে অনেক ভক্তকে মন্তব্য করতে দেখা যায়। তাদের মধ্যে একজন লেখেন-‘নুসরাত, আপনি গর্ভধারণ করে আরও সুন্দরী হয়েছেন!’

ছবিতে নীলচে শাড়ি, মানানসই ব্লাউজ, খোলা চুল আর গয়নার বাহুল্য ছাড়াই অভিনেত্রী উজ্জ্বল। ছবির পোস্টে নুসরাত বলেন, ‘জীবন আর ভালবাসার মানুষের প্রতি চূড়ান্ত ভালবাসাই নারীর প্রকৃত প্রসাধন।’

জনৈক ভক্ত সঙ্গে সঙ্গে পাল্টা মন্তব্য করে বলেন, ‘গর্ভের কারণে বাড়তি ওজন আরও সুন্দর করেছে আপনাকে!’

ওই ছবিতে কিছু কটাক্ষ থাকলেও রয়েছে বহু সমর্থন। অধিকাংশই শুভেচ্ছা জানিয়েছে নুসরাতকে।

এক ভক্ত বলেন, তুমি যেমন আছ তেমনি থাক। কারণ মানুষের কাজ কোনো সুযোগ পেলে বা খবর শুনলে তার নিন্দা করা। কেউ এটা বোঝে না, যার সমস্যা তাকেই সেটা সামলাতে হয়। একমাত্র সে-ই জানে, তার সঙ্গে কী কী হয় প্রতি মুহূর্তে।

নুসরাতের জন্য প্রার্থনা জানিয়ে এ ভক্ত বলেন, ঈশ্বর যেন সব সময় তার পাশে থাকেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা