বিনোদন

বিয়ের পিঁড়িতে বসবে কন্যা, ভীষণ ক্ষুব্ধ হবে সিংহ

সান নিউজ ডেস্ক : রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯)
প্রেমে বাধা থাকবে সঙ্গে আনন্দও থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। আজ সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। পেটের সমস্যা থাকবে। সংসারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন।

বৃষ (এপ্রিল ২০-মে ২০)
শিল্পীদের জন্য সামনের সময়টা খুব উপযুক্ত। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী, স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না। দীর্ঘ দিনের কোনো ইচ্ছেপূরণ হতে পারে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনমালিন্য।

মিথুন (মে ২১-জুন ২০)
আজ বিনিয়োগী কোনো ব্যবসার ফল ভাল পাওয়া যাবে। ব্যয় কম হবে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। গুরুজনের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন।

কর্কট (জুন ২১-জুলাই ২২)
পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারাদিন কোনো কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারো কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। সাধু সেবায় মনে শান্তি।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২)
পরিবারের কারো আচরণে ভীষণ ক্ষুব্ধ হবে মন। তবে সময় দিলে তা কেটে যাবে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো কোনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।

কন্যা (আগস্ট ২৩-সেপ্টেম্বর ২২)
দীর্ঘ দিনের ঝুলে থাকা কোন সম্পর্ক আজ বিয়েতে গড়াবে। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন।

তুলা (সেপ্টেম্বর ২৩-অক্টোবর ২২)
কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমে আঘাত পেতে পারেন। সমাজের জন্য কিছু করার ফলে সম্মান বাড়তে পারে। বাইরের কোনো লোকের জন্য খরচ বাড়তে পারে।

বৃশ্চিক (অক্টোবর ২৩-নভেম্বর ২১)
ব্যবসার দিকে কোনো মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক ব্যাপারে কোনো সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনো কাজের জন্য সম্মান নষ্ট হতে পারে। গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১)
ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও তা গুরুজনের পরামর্শে মিটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে সমস্যা হতে পারে। শত্রুপক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের উন্নতি লক্ষ করা যাচ্ছে।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯)
দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। ব্যবসায় সাফল্য পেতে একটু বেগ পেতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮)
চাকরিজীবীদের জন্য সময়টা অনুকূল। আজ আপনার সঙ্গে ভাল কিছু হতে পারে। আজ সারাদিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে। সন্তানদের ভাল কিছু খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। হজমের গণ্ডগোল হতে পারে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০)
আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, ঠকতে হতে পারে। আজ সবার সঙ্গে খুব বুঝে কথা বলবেন, অপমানিত হওয়ার সম্ভাবনা আছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। ছোট কারো কাছ থেকে কোনো বিষয়ে সাহায্য পেতে পারেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা