বিনোদন

ধর্ষণের অভিযোগে অভিনেতা গ্রেফতার

বিনোদন ডেস্ক : নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ‘নাগিন থ্রি’ ধারাবাহিকের অভিনেতা পার্ল ভি পুরিকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযোগে আরও পাঁচজনকে মহারাষ্ট্রের ভাসাই এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার (৪ জুন) তাদের গ্রেফতার করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টিভি।

ভারতীয় সংবাদ সংস্থা ‘এএনআই’ এক টুইটে জানায়, ১৬ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নং ধারায় ও প্রোটেকশন অব চিল্ড্রেন ফর্ম সেক্সুয়াল ওফেন্স (পসকো) আইনে তাদের নামে মামলা হয়েছে।

গ্রেফতারকৃতরা পুলিশ হেফাজতে আছে বলে দেশটির সংবাদমাধ্যমকে জানান মুম্বাই পুলিশের ডিসিপি সঞ্জয় পাতিল। এদিকে, ২০১৩ সালে ছোটপর্দায় পা রাখেন পার্ল ভি পুরির। তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন ‘নাগিন থ্রি’ ধারাবাহিকে অভিনয় করে। তুমুল জনপ্রিয় এ ধারাবাহিকটি প্রযোজনা করেছেন একতা কাপুর।

এছাড়া ‘নাগার্জুনা এক যোদ্ধা’, ‘বেপনহা পেয়ার’, ‘ব্রহ্মরাক্ষস টু’ ধারাবাহিকেও দেখা গেছে পার্ল ভি পুরিকে। তুলসি কুমারের ‘তেরে আঁখো ম্যায়’ গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছিলেন তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা