বিনোদন

‘ আর ভালো লাগছে না’

বিনোদন ডেস্ক:বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে পোস্টের কারণে আলোচনায় আসেন শ্রীলেখা মিত্র। তেমনটা আবারও ঘটল। ফেসবুকে আপেল খাওয়ার একটি ছবি প্রকাশ করেন টলিউডের এই অভিনেত্রী। এরপরই ভাইরাল তিনি।

শ্রীলেখা ছবি পোস্ট করে লিখেছেন, ‘রোজ একটি করে ইভের আপেল, অ্যাডামদের দূরে রাখে।’ ছবিতে অভিনেত্রীর আপেলে কামড় দেওয়ার ভঙ্গি দেখা যাচ্ছে।

শ্রীলেখা এই প্রসঙ্গে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন, ‘সারাক্ষণ পুরুষদের ঘ্যানঘ্যানানি আর ভালো লাগছে না। কেউ কফি ডেটে যেতে চান। কেউ মুখোমুখি গল্প করার অনুরোধ জানান। এসব আর কত দিন ভালো লাগে।’

শ্রীলেখা আরও জানান, ৪০ পেরিয়েও তিনি আগের মতোই রোমান্টিক। কিন্তু হতাশ, এক পুরুষের মধ্যে ভালোবাসার সমস্ত গুণ আর খুঁজে পাচ্ছেন না।

তিনি বলেন, ‘কারও চুমু খাওয়ার ভঙ্গি ভালো লাগে। কারও রোমান্টিক হাসি। কেউ হয়তো খুবই বুদ্ধিদীপ্ত। ফলে, এক এক করে ভালোবাসার পুরুষের সংখ্যা বাড়ছেই। এটা ভালো লাগছে না।’

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে একমাত্র পুরুষের যাবতীয় গুণ খুঁজে পেয়েছিলেন শ্রীলেখা। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সৌমিত্র কাকুর পর এমন এক জনকেও দেখলাম না যার সঙ্গে প্রেম সম্ভব।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা