বিনোদন

শাহরুখ কন্যাকে বিয়ের প্রস্তাব

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা। সম্প্রতি ২১তম জন্মদিন পালন করেছেন। এরই মধ্যে বিয়ের প্রস্তাব পেলেন তিনি।

শোবিজ অঙ্গনে এখনো পুরোপুরি নাম না লেখালেও নানা কারণে আলোচনায় থাকেন সুহানা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তার ছবি ভাইরাল হয়।

এদিকে মেয়ের জন্মদিন উপলক্ষে মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ছবি পোস্ট করেন গৌরী খান। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন। আজ, আগামীকাল এবং সবসময়ই তুমি ভালোবাসায় পরিপূর্ণ থাকবে।’

শাহরুখ পত্নীর এই পোস্টের নিচে অনেকেই নানা মন্তব্য করেছেন। বেশিরভাগই সুহানাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে একজন শাহরুখ কন্যাকে বিয়ের প্রস্তাব দিয়ে লিখেছেন, ‘গৌরী ম্যাম, আমার বিয়ে সুহানার সঙ্গে দিয়ে দিন। আমার মাসিক বেতন এক লাখের বেশি।’ যদিও এই টুইটের পরিপ্রেক্ষিতে গৌরী ও শাহরুখ কেউ-ই কোনো প্রতিক্রিয়া দেননি।

বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন সুহানা। এবারের জন্মদিন সেখানেই পালন করেছেন তিনি। বন্ধুদের সঙ্গে তার জন্মদিন পালনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা