বিনোদন

স্বর্ণমন্দিরে তোলা ছবিতে ঈদ শুভেচ্ছা!

বিনোদন ডেস্ক: পিছনে অমৃতসরের স্বর্ণমন্দির। সামনে দাঁড়িয়ে করিনা কপুর খান। মাথায় সবুজ ওড়না। চোখে কালো চশমা। এই পর্যন্ত কোনো দাবি নেই কারও। ঠিক সেই ছবির নিচে লেখা, ‘আমার সকল মুসলিম বন্ধু ও মুসলিম পরিবারকে জানাই ঈদের শুভেচ্ছা’।

তার পোস্ট নিয়ে নেটিজেনরা ব্যাপক সমালোচনা করেছেন। কেউ বলছেন, ‘আপনি এতো বোকা! স্বর্ণমন্দিরের সামনে দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছর কথা বলছেন’? কেউ কেউ অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেছেন।

কারও বক্তব্য, ‘এটা মন্দিরও নয়, গুরুদ্বার’। কারও প্রশ্ন, ‘মন্দির আর মসজিদের তফাত জানেন’? কেউ আবার করিনাকে দেশের জন্য কিছু করার পরামর্শ দিয়েছেন।

কিন্তু সবাই ভালভাবে না দেখেই আক্রমণ করেছেন। ছবিটা করিনার হলেও নিচের লেখাটি তার নয়। কারণ ইনস্টাগ্রামের ওই প্রোফাইল তার নিজের নয়। ‘ফ্যান ক্লাব’-এর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে সেই ছবি। যেখানে স্পষ্ট করে লেখা রয়েছে, ‘ফ্যান পেজ ফর দ্য কুইন অব বলিউড’।

অকারণে করিনাকে নিয়ে কাঁদা ছোঁড়াছুঁড়ি চলছে নেটমাধ্যমে। দু-একজন নেটিজেন ওই পোস্টের নিচে মন্তব্য করে বোঝানোর চেষ্টা করেছেন যে এটা করিনার আসল প্রোফাইল নয়।

কিন্তু কে শোনে কার কথা, কটূক্তি থামেনি তাতেও। পরে অবশ্য ওই ছবি ও পোস্ট সরিয়ে নিয়েছে কারিনার ফ্যান ক্লাবের অ্যাডমিন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা