বিনোদন

করোনা আক্রান্ত হলেন পূজা হেগড়ে 

বিনোদন ডেস্ক: এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমা থেকে বলিউডে জায়গা করে নেওয়া অভিনেত্রী পূজা হেগড়ে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

সামাজিক মাধ্যমে পূজা আক্রান্ত হওয়া বিষয়টি জানিয়েছেন।

তিনি লেখেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সকল নিয়ম মেনে আমি বাসায় নিজেকে আইসোলেটেড করে রেখেছি। সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের করোনা পরীক্ষা করানোর অনুরোধ জানাচ্ছি।

আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ভালো আছি এবং সুস্থ হয়ে উঠছি। দয়া করে বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন এবং নিজের যত্ন নিন।’

২০১৪ সালে তেলেগু সিনেমা ‘ওকা লাইলা কোসাম’ দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজা হেগড়ের। কয়েক বছরের মধ্যে বেশকিছু সুপারহিট সিনেমা উপহার দিয়ে তিনি টলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন হয়ে উঠেন।

বর্তমানে ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় পার করছেন পূজা হেগড়ে। বলিউড নিয়ে দারুণ ব্যস্ত তিনি। তার ঝুলিতে এখন বেশ কয়েকটি সিনেমা রয়েছে।

পূজার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরোমুলো’। এই সিনেমায় প্রায় দেড় কোটি টাকা নিয়েছেন তিনি। এরপর অন্য এক সিনেমার পারিশ্রমিক বাড়িয়ে ২ কোটি নেন। সম্প্রতি শোনা যায়, ‘থালাপতি’ বিজয়ের সঙ্গে একটি সিনেমার জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন পূজা।

ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’খ্যাত নয়নতারা একমাত্র ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। সেই তালিকায় উঠেছে পূজার নামও।

অন্যদিকে প্রভাসের সঙ্গে ‘রাধে শ্যাম’ সিনেমায় অভিনয় করছেন পূজা। এছাড়া অখিল আক্কিনেনির সঙ্গে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ সিনেমাতেও দেখা যাবে তাকে। সালমান খানের বিপরীতে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’, রণবীর সিংয়ের সঙ্গে ‘সার্কাস’এবং রাম চরণের সঙ্গেও ‘আচার্য’ সিনেমায় রোমান্স করবেন ৩০ বছর বয়সী এই তারকা

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা