বিনোদন

হলিউড অভিনেতা ব্রায়ান ডেনেহির মৃত্যু

বিনোদন ডেস্ক:

হলিউড অভিনেতা ব্রায়ান ডেনেহি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।

মোটাসোটা ও দরাজ কণ্ঠের বৈচিত্র্যপূর্ণ এই গুণী অভিনেতা শুধু বড় পর্দায় নয়, মঞ্চেও ছিলেন সমান সক্রিয়। তিনি উইলিয়াম শেকসপিয়ার, অ্যান্টন চেখভ, ইউজিন ও’নিল, আর্থার মিলারের নাটকে অনবদ্য অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নিউ হ্যাভেনে ব্রায়ানের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তার প্রতিনিধি জানিয়েছে।

ব্রায়ান অভিনীত সিনেমার মধ্যে লুকিং ফর মি. গুডবার, ফাউল প্লে, লিটল মিস মার্কার, স্প্লিট ইমেজ, লিগাল ইগলস, মাইলস ফ্রম হোম, রিটার্ন টু স্নোয়ি রিভার, রোমিও অ্যান্ড জুলিয়েট, টমি বয়, ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া জনপ্রিয় অনেক টিভি মুভি ও সিরিজেও তিনি অভিনয় করেছেন।

গোল্ডেন গ্লোব, লরেন্স অলিভার অ্যাওয়ার্ড ছাড়াও দু’বার টনি অ্যাওয়ার্ডস এবং ছয়বার এমিস মনোনয়ন লাভ করেছিলেন ব্রায়ান।

মৃত্যুকালে তিনি প্রথম স্ত্রীর ঘরে তিন সন্তান ও দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে হলিউড ও ব্রডওয়েতে শোকের ছায়া নেমেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা