বিনোদন

করোনা যুদ্ধে জয়ী ‘গেম অব থ্রোনস’ অভিনেতা ক্রিস্টোফার

বিনোদন ডেস্ক :

এবার করোনাকে হার মানিয়ে সুস্থ হয়ে ফিরলেন এইচবিও’র মহাকাব্যিক টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ অভিনেতা ক্রিস্টোফার হিভজু। তিনি ও তার স্ত্রী করোনামুক্ত হয়ে সুস্থ হওয়ার কথা জানান এই অভিনেতা নিজেই।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ও তার স্ত্রীর স্বাস্থ্যের খবর জানান নরওয়েজিয়ান অভিনেতা ক্রিাস্টোফার।

৪১ বছর বয়সী অভিনেতা ক্রিস্টোফার তার শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। এই বৈশ্বিক মহামারিতে সবাই যেন সবার পাশে থাকেন, সেই আর্জি জানিয়েছেন তিনি।

তিনি লেখেন, আমি ও আমার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন আমরা একেবারেই সেরে উঠেছি। এখন ভালো আছি। আমাদের বেশ কয়েক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। করোনার সব উপসর্গ দূর হওয়ার পরও আমরা কয়েকদিন ঘরবন্দি ছিলাম। এখন আমরা চূড়ান্তভাবেই নিরাপদ ও ভালো আছি। আমাদের ভাগ্য ভালো যে, আমাদের কোভিড-১৯’র লক্ষণ মৃদু ছিল। কিন্তু যাদের ভাইরাসটি আরও ভয়াবহভাবে আক্রান্ত করেছে এবং যারা স্বজন হারিয়েছেন, তাদের নিয়েই আমাদের দুশ্চিন্তা।

উল্লেখ্য, গত মাসেই ক্রিস্টোফার হিভজু ও তার স্ত্রী গ্রাই মোলভর করোনায় আক্রান্ত হন। ক্রিস্টোফার ছাড়াও হলিউড অভিনেতা ইদ্রিস এলবা ও তার স্ত্রী সাবরিনা, টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলিয়ামস, অভিনেত্রী সারা বেরিলস প্রমুখ করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা