বিনোদন

নায়ক ফারুকের রক্তে ইনফেকশন

বিনোদন ডেস্ক : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন দেশের নন্দিত চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের রক্তে ইনফেকশন ধরা পড়েছে।

রোববার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তার স্ত্রী ফারহানা পাঠান।

তিনি জানান, শুক্রবার (১৩ মার্চ) ফারুকের রক্তে একটা ইনফেকশন ধরা পড়েছে। সেটার কালচার রিপোর্টের অপেক্ষায় আছেন ডাক্তাররা। রক্তে সংক্রমণের কারণেই ফারুকের শরীরটা একটু খারাপ করেছিল। তবে এখন তিনি ভালো আছেন।

ফারহানা পাঠান আরও জানান, চিকিৎসকেরা ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন তাকে। এরপরই জানা যাবে তার শারীরের সর্বশেষ অবস্থা। আমরা পরিকল্পনা করে রেখেছিলাম সিটি স্ক্যান করেই ঢাকায় ফিরব। কিন্তু চেকআপের মধ্যেই ফারুকের রক্তে সংক্রমণ ধরা পড়ে। ফলে সব পরিকল্পনা বদলাতে হয়েছে।

১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’তে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় তার অভিষেক। এরপর অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। বর্তমানে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা