বিনোদন

'মরে গেলে গার্মেন্টস মালিকদের লোভের কথা সৃষ্টিকর্তাকে বলে দেবো’

বিনোদন প্রতিবেদক:

রুপালী পর্দার নব্বই দশকের সুপারস্টার নায়ক ওমর সানী সানী সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব। এবার তিনি ফেসবুকে পোস্টের মাধ্যমে গার্মেন্টস শিল্পের চলমান সঙ্কট নিয়ে ক্ষোভের কথা প্রকাশ করলেন।

সোমবার (৬ এপ্রিল) ফেসবুক পোস্টে ওমর সানী লেখেন, ‘আমি যদি মরে যাই, গার্মেন্টস মালিকদের লোভের কথা সৃষ্টিকর্তাকে বলে দেব। আরও অনেক বাজে ভাবে বলতে পারতাম, বললাম না। দেখুন টাকা আছে, সোনাদানা আছে, বিশাল অট্টালিকা আছে, অস্ত্র-ভাণ্ডার আছে, ক্ষমতাও আছে, কিন্তু কিছু অদৃশ্য শক্তির সঙ্গে পারা যায় না। ভুলের খেসারত কীভাবে দেব আমরা ঠিক জানি না।’

ওমর সানী বলেন, করোনার সংক্রামণ রুখতে সরকার ইতোমধ্যেই নানা পদক্ষেপ হাতে নিয়েছে। পুরো ঢাকাকে একপ্রকার লকডাউন করা হয়েছে। সম্প্রতি সরকারের আহ্বানে দেশের পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। তবে ৪ এপ্রিল থেকে গার্মেন্টস খোলার বিজিএমইএ’র সিদ্ধান্তে ঢাকামুখী হন গার্মেন্টস কর্মীরা। দেশের এমন পরিস্থিতিতে গার্মেন্টস খোলার সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয় তীব্র নিন্দার ঝড়। পরে নিজেদের ঘোষণা থেকে সরে এসে ১৪ এপ্রিল পর্যন্ত গার্মেন্টস বন্ধ বলা হয়। ফলে নতুন করে বিপাকে পড়েন ঢাকায় হেঁটে আসা শ্রমিক পরিবাররা।

তিনি আরও লিখেছেন, ‘আমেরিকা, ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ওদের সামনে আমরা কিছুই না। ওরাই সামাল দিতে পারছে না। সেখানে আমাদের অবস্থান হাস্যকর। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আরও অনেক কঠোর হন। যদি দেশের খ্যাতনামা হাসপাতালগুলো করোনাভাইরাসের চিকিৎসা না করে, তাদের লাইসেন্স বাতিল করে দেন। মৃত্যু একদিন হবেই, চিকিৎসা পেয়ে যেন মরতে পারি। আবারও বলছি, আমরা সবাই বাসায় থাকি, নিরাপদ দূরত্ব বজায় রাখি।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা