বিনোদন

রাজকুমার খ্যাত অভিনেতা জাভেদ গুরুতর অসুস্থ

বিনোদন প্রতিবেদক:

সত্তর দশকের ঢাকাই চলচ্চিত্রের রাজকুমারখ্যাত চিত্রনায়ক জাভেদ গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি রাজধানীর বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি ৩ এপ্রিল শুক্রবার নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। আগামীকাল তার অস্ত্রোপচার করার কথা রয়েছে।

জায়েদ খান বলেন, জাভেদ ভাইয়ের ইউরিনে সমস্যা। আগামীকাল বাংলাদেশ মেডিকেলে তার অস্ত্রোপচার করা হবে। আমরা তার জন্য দোয়া চাচ্ছি। শিল্পী সমিতির পক্ষ থেকে তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছি।

চিত্রনায়ক জাভেদ ১৯৭০ থেকে ১৯৮৯ পর্যন্ত বাংলা চলচ্চিত্রে নায়ক হিসেবে ছিলেন তুমুল জনপ্রিয়। নায়ক হিসেবে জাভেদ অভিনয় করেছেন মালকা বানু, অনেক দিন আগে, শাহাজাদা, রাজকুমারী চন্দ্রবান, সুলতানা ডাকু, আজো ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলামসহ অসংখ্য সিনেমায়।

চিত্রনায়ক জাভেদ ১৯৪৪ সালে আফগানিস্তানে জন্মগ্রহণ করেন। পরে পেশোয়ার হয়ে পাঞ্জাবে আসেন। শৈশব থেকে পছন্দের নায়ক ছিলেন দিলীপ কুমার। বাবা ছিলেন ধর্মপরায়ণ। তিনি চাইতেন ছেলেরা ব্যবসায়ী হবে, নয়তো চাকরি করবে। কিন্তু শৈশব থেকে অভিনয় করা ইচ্ছা ছিলো। এ নিয়ে দ্বন্দ্ব তৈরি বাবা-মায়ের সঙ্গে। এক পর্যায় জাভেদ পাঞ্জাব ছেড়ে চলে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) ঢাকায়। এরপর অভিনয় জীবনে পা দেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা