বিনোদন

পেটে গণ্ডগোল : হাসপাতালে আলিয়া

বিনোদন ডেস্ক : কেন হাসপাতালে ভর্তি করা হয়েছে আলিয়া ভাটকে? বলিউডের প্রথম সারির এই অভিনেত্রীর অসুস্থতা নিয়ে জোর আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলিয়া ভাটকে কেন হাসপাতালে ভর্তি করা হয়, সেই গুঞ্জন শেষে সামনে আসতে শুরু করেছে আসল সত্যি।

জানা যাচ্ছে, গত দুই মাস একটানা শুটিং করেছেন আলিয়া ভাট। কখনো সঞ্জয়লীলা বানশালি আবার কখনো পরিচালক এস এস রাজামৌলির সিনেমার শুটিং করছেন আলিয়া। ফলে কখনো মুম্বাই আবার কখনো মুম্বাইয়ের বাইরে ছুটতে হচ্ছে এই অভিনেত্রীকে।

গাঙ্গুবাই কাঠিওয়াড়ির শুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্য করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন আলিয়া ভাট। গাঙ্গুবাই কাঠিওয়াড়ির শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে।

জি নিউজের খবরে জানা গেছে, পেটের গণ্ডগোলের পাশাপাশি অত্যধিক পরিশ্রমের জেরে অসুস্থ হয়ে পড়েন আলিয়া ভাট। সেই কারণেই রবিবার তাঁকে ভর্তি করা হয় মুম্বাইয়ের হাসপাতালে। যদিও হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের কথামতো চলে অবশেষে সুস্থ হয়ে ওঠেন আলিয়া।

এদিকে পরপর দুটি সিনেমার শুটিংয়ের মাঝে রণবীর কাপুর, নীতু কাপুরদের সঙ্গে ছুটি কাটাতে বেরিয়ে পড়েন আলিয়া ভাট। রণবীর কাপুরের পরিবারের পাশাপাশি আলিয়ার সঙ্গে তাঁর মা সোনি রাজদান এবং বড় বোন শাহিন ভাটকেও দেখা যায়। আলিয়ারা যখন রণথম্ভোরে হাজির হন, সেই সময় তাঁদের সঙ্গে দেখা হয়ে যায় রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনেরও।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা