বিনোদন

নতুন ওয়েব সিরিজে চমক দেখাবেন কেডি পাঠক ও রিচা

বিনোদন ডেস্ক : নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে চমক দেখাতে আসছেন ‘কেডি পাঠক’খ্যাত অভিনেতা রোনিত রায় এবং বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী রিচা চাড্ডা। তারা অভিনয় করেছেন ‘ক্যান্ডি’ নামের একটি সিরিজে। সিরিজটি পরিচালনা করছেন আসিস আর শুক্লা। দিন কয়েকের মধ্যেই শুরু হচ্ছে এর শুটিং পর্ব। চলতি বছরেই ‘ভূত’-এ মুক্তি দেয়া হবে সিরিজটি।

ওটিটি জগতে নতুন কোনো নাম নয় ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম ‘ভূত’। ২০১৬ সালের মার্চ থেকে যাত্রা শুরু করলেও কনটেন্টের দিক দিয়ে তেমন প্রভাব ফেলতে পারেনি তারা। তবে গত বছরের শেষ দিক থেকে আগের মতো গৎবাঁধা সিরিজ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। আর সেই চেষ্টার অংশ হিসেবে হাতে নিয়েছে বেশ কিছু আয়োজন। চলতি বছর বেশ কিছু নতুন ওয়েব সিরিজ নির্মাণ করছে ‘ভূত’।

সম্প্রতি, বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ড্রাগ, রাজনীতি, জীবনের উচ্চাকাঙ্ক্ষা, হত্যা; সবমিলিয়ে সাসপেন্সে ভরপুর একটি সিরিজ হতে যাচ্ছে ‘ক্যান্ডি’। এখানে নতুন গল্প উপহার পাবেন দর্শক।’

নতুন এই সিরিজ নিয়ে রোনিত রায় বলিউড হাঙ্গামাকে বলেন, “আমি ভাগ্যবান যে এতগুলো প্রতিভাবান পরিচালকের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। এখন পর্যন্ত অনেক ওটিটি প্লাটফর্মেই কাজ করেছি। আমি সবসময় ডিজিটাল প্লাটফর্মগুলোকে স্বাগত জানাই। ‘ভূত’র নতুন এই ওয়েব সিরিজ নিয়েও আমি বেশ আশাবাদী। আশা করছি দর্শকদের দারুণ কিছু উপহার দিতে পারবো। এখন শুধু ‘ক্যান্ডি’র কাজ শুরু করার অপেক্ষায় আছি আমরা।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা