বিনোদন
১৩ জানুয়ারি নিবন্ধন শুরু

শুরু হচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০

নিজস্ব প্রতিবেদক : দেশে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’। এবারের প্রতিযোগিতার স্লোগান ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’। ১৩ জানুয়ারি বুধবার এই প্রতিযোগিতার নিবন্ধন শুরু হবে। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। http://www.missuniverse.com.bd ঠিকানায় আগ্রহীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। এবারের আবেদন রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে ১০০০ টাকা।

এছাড়া নিবন্ধন প্রক্রিয়া এবং প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে মিস ইউনিভার্স বাংলাদেশ এর ফেসবুক https://www.facebook.com/MUBangladesh পেজে। অডিশনের মাধ্যমে বাছাই এবং বিভিন্ন ধাপের প্রক্রিয়ার পর গ্রুমিং শেষে মার্চ মাসে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স বাংলাদেশের গ্র্যান্ড ফাইনাল। বাংলাদেশ পর্বের বিজয়ী আগামী মে মাসে অংশ নিবেন যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্সের মূল আয়োজনে।

সোমবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের পদ্মা হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিযোগিতার আয়োজকরা।

এতে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ এর প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক, ন্যাশনাল ডিরেক্টর শফিকুল ইসলাম, আরটিভি’র প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, নর্থবুক কনসালটেন্সি এবং অ্যাড কমের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ এর বিজয়ী শিরিন আক্তার শিলা প্রমুখ।

২০১৯ সালে দেশে প্রথমবার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়। কয়েক হাজার প্রতিযোগিকে পেছনে ফেলে চূড়ান্ত পর্বে বিজয়ী হন শিরিন আক্তার শিলা। ওই বছরের ২৩ অক্টোবর রাতে বসুন্ধরা কনভেনশনের নবরাত্রি হলের গ্র্যান্ড ফাইনালে বিজয়ীর নাম ঘোষণা করেন ও তার মাথায় মুকুট পরিয়ে দেন সাবেক মিস ওয়ার্ল্ড ও ভারতীয় তারকা সুস্মিতা সেন।

পরবর্তীতে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ শিরিন আক্তার শিলা দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে ২০২০ সালের মূল আয়োজনের সময় পরিবর্তন করে ২০২১ সালে নেয়া হয়েছে।

সান নিউজ/এইচএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা