বিনোদন

আনুশকা-বিরাটের ঘরে নতুন অতিথি

বিনোদন ডেস্ক : মা হয়েছেন বলিউড তারকা আনুশকা শর্মা। সোমবার (১১ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এই আনন্দের খবর জানিয়েছেন আনুশকার স্বামী ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। টুইট বার্তায় কোহলি জানান, বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছে।

কোহলি আরও লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আজ বিকেলে আমরা একটি কন্যা সন্তানের বাবা–মা হয়েছি। আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানাই। আনুশকা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে। জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। আশা করি, এই সময়টাও সবার আন্তরিক সহায়তা পাব।”

এর আগে পণ্ডিত জগন্নাথ গুরুজি নামের ভারতীয় এক জ্যোতিষী আগাম জানিয়েছিলেন যে, আনুশকা কন্যার মা হবেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মাকে বিশেষ উপায়ে পর্যবেক্ষণ করে তিনি সেটা নিশ্চিত হয়েছিলেন।

গত বছরের আগস্টে বিরাট ভক্তদের জানিয়েছিলেন, শিগগিরই তাঁদের পরিবারে নতুন সদস্য আসছে। সন্তান আগমনের ঘোষণার পর থেকেই নতুন জীবনের যাত্রা নিয়ে দুজনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নানা ভাবনা ভাগাভাগি করতেন। স্ত্রীর কাছাকাছি থাকতে বিরাট কোহলি আগাম ছুটি নিয়ে দেশে ফিরে এসেছিলেন।

সদ্যজাত কন্যাকে মানুষের চোখের বড় করতে চান না বলে আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন বিরাট ও আনুশকা। কিছুদিন আগে তারা জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আনতে চান না তাদের সন্তানকে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা