বিনোদন

তাপসী পান্নুর তাক লাগানো অন্দরমহল

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ২০১০ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। তেলেগু ইন্ডাস্ট্রি থেকে পরে পা রাখেন বলিউডে। ক্যারিয়ারে স্বীকৃতি হিসেবে বহু পুরস্কার পেয়েছেন তিনি। সফলতা পাওয়ার জন্য বহু কাঠখড় পোড়াতে হয়েছে তাপসীকে।

বলিউডে পা রাখার পর মুম্বাইয়ে একটি ভাড়া বাসায় থাকতেন তাপসী। সফলতা পাওয়ার পর মুম্বাইয়ে কিনেছেন অ্যাপার্টমেন্ট। সেটি সাজিয়েছেন মনের মতো করে। সম্প্রতি অ্যাপার্টমেন্টের ইন্টিরিয়রের ছবি শেয়ারও করেছেন এ নায়িকা।

তাতে নজর লেগেছে নেটিজেনদের। তার ঘরের দেওয়ালে বড় বাইসাইকেল, পিতলের বড় শো পিস ঝুলিয়ে রেখেছেন অভিনেত্রী। আরেকটি দেওয়াল সাজানো হয়েছে মহারাষ্ট্রের জনপ্রিয় ওয়ারলি আর্ট দিয়ে। তাপসীর শোয়ার রুমে সাদা ইটের দেওয়ালে বসানো হয়েছে বিশালাকার ঘড়ি। চশমা, প্রজাপতির ঝাঁক, তারা মাছ আর কিছু পজেটিভ বাণী দিয়ে সাজানো হয়েছে বাকি দেওয়ালগুলো।

ব্যালকনিতে প্রচুর গাছ রেখেছেন অভিনেত্রী। খাবার ঘরে রেখেছেন নানা রঙের কাঠের চেয়ার ও কাচের টেবিল। তার সঙ্গে তাপসীর প্রিয় কফি মেশিন এবং বাসনপত্র। কফি শপের আদলে সাজিয়েছেন ডাইনিং রুম। আর বাড়ির প্রবেশদ্বারে নেম প্লেটের বদলে একটি পাখির লোগো লাগানো। সব মিলিয়ে তাক লাগানো অন্দরমহল তৈরি করেছেন তাপসী।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করে তাপসী জানিয়েছেন, বোনের সঙ্গে মিলে নতুন অ্যাপার্টমেন্ট সাজিয়েছেন এ অভিনেত্রী। ঘরের প্রতিটি কোনায় ভালোবাসায় ভরে রেখেছেন তিনি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা