বিনোদন

রেগে গিয়ে একি করলেন শ্রীলেখা!

বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নানান গুণে পরিপূর্ণ এই অভিনেত্রী। তিনি সুন্দরী, সুদক্ষ অভিনেত্রী, চৌকস...আবার বিতর্কিতও। তবে তিনি নানা সময়ে বিভিন্ন কারণে সমালোচিত হয়েছেন। কয়েকবার প্রকাশ্যে নিজের মতামত জানিয়েও সমালোচিত হয়েছেন এই সুন্দরী অভিনেত্রী।

স্বভাবে তিনি ঠোঁটকাটা বলেই কোনো কথা মুখে আটকায় না তার। কিন্তু তাই বলে গালিগালাজ করবেন! বিস্ময়কর লাগলেও এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।

হঠাৎ করে শ্রীলেখা কেন গালিগালাজ করছেন? মূল ঘটনা হলো, এ অভিনেত্রীর ছবি ব্যবহার করে দেবাশীষ বসু নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে কেউ। সেই অ্যাকাউন্ট থেকে অনেককে ফ্রেন্ড রিকয়েস্ট পাঠানো হচ্ছে। আর বিষয়টি নজর এড়ায়নি শ্রীলেখার। আর তাতেই ক্ষেপেছেন তিনি।

দেবাশীষ বসু নামে ফেসবুক অ্যাকাউন্টের স্ক্রিনশট নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন শ্রীলেখা। ক্যাপশনে জানতে চেয়েছেন, ‘আমার নাম কবে থেকে দেবাশীষ বসু হলো?’ পরের বাক্যে তিনি লিখেছেন- ‘এই জারজের বিরুদ্ধে রিপোর্ট করুন।’

শ্রীলেখার অনুসারীরা তার পাশে দাঁড়িয়েছেন। ওই অ্যাকাউন্টের বিরুদ্ধে সবাই রিপোর্ট করবেন বলে মত প্রকাশ করেছেন। সাবিনা ইয়াসমীন নামে একজন লিখেছেন- ‘চলো দলে দলে দেবাশীষ বসুর নামে রিপোর্ট করি। আর হ্যাঁ তোমার (শ্রীলেখা) মুখে গালাগালি শুনতে ভালো লাগে না। খালি ‘সোনা’ আর ‘দুষ্টু’ শুনতে চাই।’’ তবে শ্রীলেখার দাবি, যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করাই উচিত।

শ্রীলেখা ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন- আমি ওই লোকটির প্রোফাইল দেখেছি। লোকটি বিকৃতমনস্ক। বেছে বেছে আমার গ্ল্যামারাস ছবিগুলো ব্যবহার করেছে, সঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা