বিনোদন

পবিত্রাকে স্ত্রী দাবি করলেন হোটেল ব্যবসায়ী!

বিনোদন ডেস্ক : সদ্য ‘বিগ বসে’র ঘর থেকে বেরিয়েছেন। এর মধ্যেই বিতর্কে জড়ালেন পবিত্রা পুনিয়া। পবিত্রা তার স্ত্রী, এমনই বিস্ফোরক দাবি করলেন সুমিত মাহেশ্বরী নামের এক হোটেল ব্যবসায়ী। তার দাবি, পবিত্রার সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং বিবাহ বন্ধনে আবদ্ধ থাকাকালীন চার বার অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পবিত্রা।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিবাহিত হওয়া সত্ত্বেও পবিত্রা অভিনেতা পরশ ছাবড়া এবং প্রতীক সহজপালের সঙ্গে সম্পর্কে ছিলেন। এছাড়াও ইন্ডাস্ট্রির বাইরে এক পুরুষের সঙ্গেও পবিত্রতার ঘনিষ্ঠতা ছিল বলে দাবি করেন তিনি।

এছাড়া পরশ ছাবড়াও বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছিলেন পবিত্রার বিরুদ্ধে। ‘বিগ বস’-এর ১৩ তম সিজনে তিনি অংশগ্রহণ করেছিলেন। পরশ দাবি করেছিলেন, বিবাহিত হওয়া সত্ত্বেও সে কথা পবিত্রা তার থেকে লুকিয়েছিলেন। সত্যি সামনে আসার পরেই তিনি পবিত্রার সঙ্গে সম্পর্ক শেষ করেন।

এই প্রসঙ্গে সুমিতে বলেন, আমি জানতাম না পরশ এবং পবিত্রার সম্পর্ক ছিল। আমি পরশকে মেসেজ করেছিলাম। বলেছিলাম, আমি ওকে ডিভোর্স দেয়ার পর তুমি ওকে বিয়ে করতে পার। আমাদের সম্পর্কের সঙ্গে আমার পরিবার জড়িয়ে রয়েছে। আমার হাতে এখনো ওর নামের ট্যাটু করা আছে। আমার দিক থেকে এখনো কিছু বদলায়নি।

চলতি সিজনে এজাজ খানের সঙ্গে পবিত্রার ঘনিষ্ঠতা একাধিকবার চর্চার বিষয় হয়ে উঠেছে। এজাজ তার বাবার সঙ্গেও পবিত্রার দেখা করানোর কথা বলেন প্রকাশ্যে। শো-তে এজাজ এবং পবিত্রার এই রসায়ন দেখে ব্যথিত সুমিত এবং তার পরিবার। এ কথা জানিয়েছেন সুমিত নিজেই। সুমিত বলেন, পবিত্রা এজাজের সঙ্গে তার সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারেন। কিন্তু আবার নতুন সম্পর্কের জন্য তাকে ডিভোর্স দিতে হবে বলে জানান সুমিত।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা