বিনোদন

মুক্তির ছাড়পত্র পেল ‘রূপসা নদীর বাঁকে’

বিনোদন ডেস্ক : সরকারি অনুদান ও গণঅর্থায়নে নন্দিত পরিচালক তানভীর মোকাম্মেল নির্মাণ করেছেন ‘রূপসা নদীর বাঁকে’। সম্প্রতি সিনেমাটি বাংলাদেশ সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। পরে সিনেমাটিকে মুক্তির ছাড়পত্র দেয়া হয়েছে।

গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সিনেমাটির প্রিমিয়ার শো হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য তা বাতিল করা হয়। তবে আগামী ১০ ডিসেম্বর প্রিমিয়ারের পর ১১ ডিসেম্বর থেকে সিনেমাটির প্রদর্শনী শুরু হতে যাচ্ছে।

তানভীর মোকাম্মেল জানান, দেশে সুস্থ ও মানবিক ধারায় সংস্কৃতির বিকাশেও বামপন্থীদের অবদান অনেক। কিন্তু তাদের এই ত্যাগ ও অবদানের কথা তেমনভাবে বলা হয় না। সেই ভাবনা থেকে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি।

এই সিনেমায় স্বদেশী আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যার ঘটনাগুলো একজন বিপ্লবীর জীবনের প্রেক্ষিতে তুলে আনা হবে।

‘রূপসা নদীর বাঁকে’ সিনেমায় অভিনয় করছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, নাজিবা বাশার, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, পংকজ মজুমদার, শিশু শিল্পী তুর্য্য, হিয়া ও হিমুসহ অনেকে।

কিনো-আই ফিল্মসের ব্যানারে ২০১৮ সালে ‘রূপসা নদীর বাঁকে’র শুটিং শুরু হয়ে শেষ হয় গত বছরের ডিসেম্বরে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা