বিনোদন

‘দ্য কপিল শর্মা’ শো থেকে বহিষ্কার ভারতী

বিনোদন ডেস্ক : মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার আঁচ এ বার ভারতী সিংয়ের ক্যারিয়ারে। ‘দ্য কপিল শর্মা শো’ থেকে বহিষ্কার করা হচ্ছে তাকে। এই শোয়ের চ্যানেল কর্তৃপক্ষ এমনই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে জানা গেছে।

শোয়ের সঞ্চালক কপিল শর্মা এই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বললেও চ্যানেল কর্তৃপক্ষ তা পরিবর্তন করতে রাজি নন। এই শোয়েরই অন্যতম শিল্পী কিকু সারদা জানিয়েছেন, আমরা গতকাল শুটিং করেছি। ভারতী শুটে ছিল না।

যদিও সেটা অস্বাভাবিক কিছু নয়, কারণ ও সব এপিসোডের জন্য আমাদের সঙ্গে শুট করে না। ২২শে নভেম্বর ভারতী এবং তার স্বামী হর্ষের মুম্বইয়ের ফ্ল্যাটে তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সেখান থেকে ৮৬.৫ গ্রাম মতো গাজা উদ্ধার হয়।

এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর প্রথমে ভারতী এবং তার পর হর্ষকে গ্রেফতার করা হয়। প্রায় দেড় দিন জেল হেফাজতে থাকার পর মাথাপিছু ১৫০০০ টাকার বন্ডে তাদের জামিন মঞ্জুর করা হয়। এর পরে ভারতী ফের কাজ শুরু করেন। শোয়ের জন্য কৃষ্ণা অভিষেকের সঙ্গে শুটিং করতেও দেখা যায়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা