বিনোদন

করোনাক্রান্ত শিল্পীর পরিবার

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার ‘প্রিয়জন’খ্যাত চিত্রনায়িকা শিল্পী। তিনি স্বামী-সন্তানসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নায়িকা নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন। শনিবার তাদের শরীরে এই ভাইরাসটি ধরা পড়ে।

শিল্পী জানান, সম্প্রতি অসুস্থ হলে শনিবার করোনা পরীক্ষা করান এই অভিনেত্রী ও তার পরিবার। তার রিপোর্টে সবারই কভিড-১৯ পজেটিভ এসেছে।

শিল্পী বলেন, ‘করোনাভাইরাস পজেটিভ হওয়ায় একটু আতঙ্কে ছিলাম। তবে এখন ভালো আছি। আমরা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি। আমার ও আমার স্বামী ও ছেলে সানাদ ইকবাল ও মেয়ে এঞ্জেলিনা ইকবালের জন্য দোয়া চাই সবার কাছে।’

এ নায়িকা বলেন, ‘দেশে করোনা রোগী ধরা পড়ার পর থেকে পুরো লকডাউন ঘরে বসেই কাটিয়েছি। কিছুদিন আগে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। ওরা আসলে হাঁপিয়ে উঠেছিলো। সেখান থেকেই কিছু হলো কি না কে জানে। এদিকে আবার আমার স্বামী লাস্ট এক মাস ধরে অফিস করছে। ভাইরাসটি তার শরীরের মাধ্যমেও ছড়াতে পারে। যেভাবেই আসুক আল্লাহর রহমতে ভালো আছি আমরা।’

প্রসঙ্গত, আওলাদ হোসেন চাকলাদার পরিচালিত ‘নাগ নর্তকী’ ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান শিল্পী ১৯৯৪ সালে। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো ১৯৯৫ সালে আমিন খানের বিপরীতে ‘বাংলার কমান্ডো’। এরপর নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘বাবা কেন চাকর’ ছবির মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসেন এই অভিনেত্রী।

এক এক করে আমিন খান, বাপ্পারাজ, মান্না, রিয়াজ, রুবেলসহ বেশ কজন জনপ্রিয় নায়কদের সঙ্গে জুটি বেঁধে সফল সিনেমা উপহার দিয়েছেন। অমর নায়ক সালমান শাহের সঙ্গেও একটি সিনেমায় কাজ করেছিলেন শিল্পী। ‘প্রিয়জন’ নামের সেই ছবিটি এ নায়িকার ক্যারিয়ারে অনন্য এক পালক যোগ করেছে।

শিল্পী অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র দুটি হচ্ছে- নায়করাজ রাজ্জাকের ‘প্রেমের নাম বেদনা’ এবং দেওয়ান নজরুলের ‘সুজন বন্ধু’।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা