বিনোদন

অপেক্ষায় সানি লিওন

বিনোদন ডেস্ক : অবশেষে নিজ শহর মুম্বাইয়ে ফিরলেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। করোনার লকডাউনের পর এই প্রথম মুম্বাই ফেরা তার। তবে সানি শুধু একাই নন, তার সঙ্গে এসেছেন তার তিন সন্তান নিশা, আসের, নোহা এবং স্বামী ড্যানিয়েল।

ভারতজুড়ে চলতি বছরের মার্চ মাসে করোনার প্রভাব বাড়ার আগেই পরিবারসহ দেশ ছাড়েন সানি। এ সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অবস্থান করেন। তবে ঘরবন্দি সানির এই দীর্ঘ সময় যে খারাপ কেটেছে, তা-ও বলা যায় না।

প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সঙ্গে কাটানো মজার মজার মুহূর্ত শেয়ার করতেন তিনি। সেখানে দেখা যেত, স্বামী ড্যানিয়েল এবং বাচ্চাদের নিয়ে বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

ধারণা করা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন বেশকিছু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ভারতের একটি শীর্ষস্থানীয় পত্রিকা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করে, দেশে ফিরে বেশকিছু সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে তার। আর তাই পরিবার নিয়ে মুম্বাই অবস্থান করছেন তিনি।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই ভারতে ফেরেন সানি। তবে ভারতে ফিরেই শুটিং শুরু করেননি তিনি। কিছুটা সময় নিয়ে আবারও কাজে ফিরছেন তিনি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা