বিনোদন

ঋত্বিক-অক্ষয়-রজনীকান্ত-যদুনাথের বাড়ি সংরক্ষণ করবে সরকার

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীর মাটিতে জন্ম নেয়া প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটক, প্রখ্যাত ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্রেয়, স্যার যদুনাথ সরকার এবং কবি রজনীকান্ত সেনের বাড়ি সরকার সংরক্ষণ করবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু।

বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর) রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঋত্বিক কুমার ঘটক, অক্ষয় কুমার মৈত্রেয়, কবি রজনীকান্ত সেন ও স্যার যদুনাথ সরকারের বাড়ির সংরক্ষণের কথা বারবার শুনেছি। এই বাড়িগুলো যেন দ্রুত সংরক্ষণের ব্যবস্থা করা হয় সে জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় রাজশাহীর সাংস্কৃতিক কর্মীদের খোঁজখবর নেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির সামনে একটি মুক্তমঞ্চ করার জন্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের দাবী খুব অল্প সময়ের মধ্যেই পূরণ করা হবে বলেন মন্ত্রী।

মতবিনিময় সভায় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি ডা. মনসুর রহমান, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলার সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ।

অন্যান্যদের মধ্যে গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কামারুল্লাহ সরকার, বাংলাদেশ যাত্রা ফেডারেশনের জেলার সভাপতি গোলাম মোর্শেদ, রাজশাহী আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা