বিনোদন

করোনাক্রান্ত বেবী নাজনীন হাসপাতালে

বিনোদন ডেস্ক : ব্ল্যাক ডায়মন্ডখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন করোনায় আক্রান্ত হয়েছেন। গত বুধবার ১০৫ ডিগ্রি জ্বর নিয়ে নিউ জার্সির প্যাটারসনে একটি হাসপাতালে ভর্তি হন তিনি। ভর্তির পর প্রথম করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। কিন্তু চিকিৎসকেরা তার শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষার পর করোনা পজিটিভ বলে উল্লেখ করেন।

শুক্রবার (২০নভেম্বর ) সন্ধ্যায় বেবী নাজনীনের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্র ইন্টার স্টেট বিএনপির সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম এ খবর নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, শিল্পীর কিডনির কিছু জটিলতাও রয়েছে উল্লেখ করেছেন চিকিৎসকরা। বেবী নাজনীনের সঙ্গে হাসপাতালে রয়েছেন তার ছেলে মহারাজা এবং বোন রিনি সাবরিন।

বেবী নাজনীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

চারদিন আগে অনলাইনে একটি রাজনৈতিক সভায় যোগ দেন বেবী নাজনীন। ব্যস্ততার কারণে কয়েকদিন সময়মতো খাওয়ার সুযোগ পাননি।

এই অনিয়মের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করছেন তার পরিবারের সদস্যরা। তারা বলেন, বেবী নাজনীনের কিডনিতে কিছু সমস্যা আছে। সেজন্য তাকে খুব নিয়ম মেনে চলতে হয়।

রাজনীতিতে জড়িত বলে প্রায়ই দেশ-বিদেশে থাকা রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ভার্চ্যুয়াল মিটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়। খাওয়া দাওয়ায় অনিয়ম হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার অসুস্থতা বাড়তে থাকে। জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা দেয়।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা