বিনোদন

 নতুন ব্যান্ডদল খুঁজছে ‘চিরকুট’

বিনোদন ডেস্ক : নিজেদের সঙ্গে নতুন ব্যান্ডদলকে কনসার্টে গান করার সুযোগ করে দিচ্ছে ব্যান্ডদল চিরকুট। এজন্য ব্যান্ডটি নিয়েছে নতুন উদ্যোগ। হ্যাঁ, দেশের ৮টি বিভাগীয় শহরের ব্যান্ড নিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা।

এ বিষয়ে চিরকুট’র ফেসবুক পেজে জানানো হয়েছে, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, খুলনা সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ- সকল বিভাগের নতুন ব্যান্ডদের দৃষ্টি আকর্ষণ করছি।

আপনাদের গান (ভিডিওসহ হলে ভালো) আমাদের পাঠাতে পারেন। এখান থেকে যোগ্যতার ভিত্তিতে বাছাই করা পাঁচটি ব্যান্ড-পারফর্ম করবে আমাদের সামনের কনসার্টে। শেষ তারিখ ২৫ নভেম্বর। নিজেদের মৌলিক গান হতে হবে। দুই একটা কাভার হলেও সমস্যা নেই। গান পাঠানোর ঠিকানা: [email protected]

ব্যান্ড চিরকুট বর্তমানে ইনডোর কনসার্ট নিয়ে ব্যস্ত। করোনা সংক্রমণের পর তারাই প্রথম ব্যান্ড হিসেবে এতে অংশ নিয়েছে।

২০১০ সালে চিরকুটের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ প্রকাশ পায়। ২০১৩ সালে বাজারে আসে ‘জাদুর শহর’। দুটি অ্যালবামই পেয়েছিল ব্যাপক শ্রোতাপ্রিয়তা। এরপর ৪ বছরের বিরতে নিয়ে ব্যান্ডটি প্রকাশ করেছিল তাদের তৃতীয় অ্যালবাম ‘উধাও’।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা